Dhaka ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে মোছা. শিউলী খাতুন (২ বছর ৬ মাস) এবং মো. আনারুল ইসলামের মেয়ে মোছা. আফিয়া খাতুন (২ বছর)।

আরও পড়ুনঃ  কুলাউড়ার পূর্ব মনসুরে কালভার্ট এখন ম"র"ণফাঁ"দ, ঝুঁ"কি'তে শিক্ষার্থী ও পথচারীরা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
লালপুর থানা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পুকুরের পানিতে ডুবেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যু মামলা রুজু করে বিধি মোতাবেক মরদেহ ময়নাতদন্ত ছাড়াই প্রকৃত অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

একই গ্রামের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রীপুরে সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত-১

লালপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আপডেটের সময়: ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে মোছা. শিউলী খাতুন (২ বছর ৬ মাস) এবং মো. আনারুল ইসলামের মেয়ে মোছা. আফিয়া খাতুন (২ বছর)।

আরও পড়ুনঃ  মান্দায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
লালপুর থানা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পুকুরের পানিতে ডুবেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যু মামলা রুজু করে বিধি মোতাবেক মরদেহ ময়নাতদন্ত ছাড়াই প্রকৃত অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  লালপুরে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে ধান ক্ষেতের ক্ষয়ক্ষতি