
ধুনট বগুড়া প্রতিনিধিঃ আজ (৪সেপ্টেম্বর) শুক্রবার সকালে সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি “শুভ জন্মাষ্টমী” উদযাপন উপলক্ষে বগুড়ার ধুনটে অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় সনাতন ধর্মীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনুছুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুন্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন এবং সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারুন্ন্যান ও ধুনট পৌরসভার মেয়র প্রার্থী মো. শরিফুল ইসলাম। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সহসভাপতি নিমাই চন্দ্র ঘোষ, নৃপেন্দ্র নাথ সরকার, গৌতম কুমার ঘোষ ও রঘু রায় উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ র্যালিতে শ্রীকৃষ্ণের জন্মতিথির তাৎপর্য তুলে ধরা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে র্যালিটি অনুষ্ঠিত হয়।
এ ছাড়া কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল কুমার সাহাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক মানুষ র্যালিতে অংশ নেন। শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সজ্জিত শিশুদের উপস্থিতি ছিল শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ। রঙ-বেরঙের পোশাক ও মুকুট পরা শিশুরা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সামাজিক ব্যক্তিত্বদের পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মানুষের বিপুল উপস্থিতি ছিল, যা স্থানীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ গড়ে তোলে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রতিবেদকের নাম 


















