
কাজীপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ পহেলা সেপ্টেম্বর সকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বক্তারা বলেন ১৯৭৮ সালের আজকের এই দিনে বাংলার রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান অল্প কিছুদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করলেও ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি যদি আরও বেশি সময় দায়িত্ব পালন করতে পারতেন তাহলে এই দেশকে সোনার দেশে পরিণত করতেন। বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান এবং দলের রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক ঐক্যের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়েও আলোচনা করেন তারা।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির নেতাকর্মীরা। দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাজীপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা আরো বলেন, দীর্ঘ ১৭ বছরে শান্তিপূর্ণ ভাবে দেশের কোথাও বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ৩৬ আগস্টের পর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা ফিরে পেয়েছি নতুন করে স্বাধীনতা। সে কারণেই আজকে আনন্দের সাথে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি।
প্রতিবেদকের নাম 



















