Dhaka ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাহস থাকলে শেখ হাসিনাকে দেশে এসে আইনের মুখোমুখি হতে বললেন ডা. জাহিদ মনপুরায় তীর ঘেঁষে তোলা হচ্ছে বালু হাজার কোটি টাকার উপকূল রক্ষা প্রকল্প হুমকির মুখে হেফাজতে আমির আল্লামা মুহিব্বুল্লাহ সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ নাগরপুরে ১ কোটি ৭৯ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ শক্তিশালী চোরাচালান ও সিন্ডিকেট নেটওয়ার্ক মুন্না ভাই সিগারেট সাম্রাজ্য অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা প্রত্যেকটি মানুষের সমস্যা প্রধানমন্ত্রীর জানা আছে: অর্থমন্ত্রী বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিল বিএনপি দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের নেতা রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র নেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ক্যানুলা হাতে দরজায় রোগীর আকুতি, ঘুম ভাঙেনি কর্তব্যরত নার্সদের

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘর যেন দলীয় ইতিহাসের জায়গা না হয়: নাহিদ
Tag :
জনপ্রিয় পোস্ট

সাহস থাকলে শেখ হাসিনাকে দেশে এসে আইনের মুখোমুখি হতে বললেন ডা. জাহিদ

রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিল বিএনপি

আপডেটের সময়: ০৫:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের নেতা রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র নেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ  বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী