Dhaka ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তার ২ আটোয়ারীর বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি আশ্বিনের হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হোসেনপুর, বিদ্যুৎ বিচ্ছিন্ন শিক্ষার্থীদের আন্দোলনে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটি টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত ধুনটে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতি সভা যার যা আছে তাই নিয়ে মাঠে ঘোষণার পর ৪ গ্রামের সংঘর্ষ চট্টগ্রাম বন্দর এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই বৃহস্পতিবার একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রায়গঞ্জে নিমগাছি শাখার গ্রামীণ ব্যাংক ম্যানেজারের রহস্যজনক মৃত্যু

আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে গ্যাস ট্যাবলেট সেবন করে শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালাম (৫০) মারা গেছেন অডিট কার্যক্রমের সময় তিনি মানসিক চাপে ছিলেন বলে সহকর্মীদের দাবি। এদিকে ঘটনার পর অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে অডিটের চাপের সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  যার যা আছে তাই নিয়ে মাঠে ঘোষণার পর ৪ গ্রামের সংঘর্ষ

নিহত আব্দুস সালাম নিমগাছী গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি নিমগাছী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ব্যাংকটির কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে নিমগাছী শাখায় অডিট কার্যক্রম চলছিল। এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় আব্দুস সালাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর সহকর্মী ও পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি কীটনাশক যুক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিমগাছী গ্রামীণ ব্যাংক শাখার কর্মী শফিকুল ইসলাম বলেন, অডিট চলাকালে আব্দুস সালামকে কিছুটা হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। তাঁকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না। আমি মারা যাব।’ পরে তিনি গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানান। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দা-সালথায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনার পর অডিট কমিটির সদস্যদের নিয়ে ব্যাংকের কর্মী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ও ব্যাংকের কর্মীরা অডিট কমিটির সদস্যদের আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে আব্দুস সালামের মৃত্যুর পর অডিট কার্যক্রমের বিষয়টি সামনে আসায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে অডিটের কোনো সিদ্ধান্ত, চাপ বা অন্য কোনো কারণে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া সম্ভব বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ভেকুর ব্যাটারি জব্দ

নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষেরও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তার ২

রায়গঞ্জে নিমগাছি শাখার গ্রামীণ ব্যাংক ম্যানেজারের রহস্যজনক মৃত্যু

আপডেটের সময়: ০২:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে গ্যাস ট্যাবলেট সেবন করে শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালাম (৫০) মারা গেছেন অডিট কার্যক্রমের সময় তিনি মানসিক চাপে ছিলেন বলে সহকর্মীদের দাবি। এদিকে ঘটনার পর অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে অডিটের চাপের সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  লালপুরে মেয়ে সেজে প্রবাসীকে বিয়ে ও লাখ লাখ টাকা প্রতারণা: বাবা-ছেলে আটক

নিহত আব্দুস সালাম নিমগাছী গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি নিমগাছী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ব্যাংকটির কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে নিমগাছী শাখায় অডিট কার্যক্রম চলছিল। এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় আব্দুস সালাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর সহকর্মী ও পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি কীটনাশক যুক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিমগাছী গ্রামীণ ব্যাংক শাখার কর্মী শফিকুল ইসলাম বলেন, অডিট চলাকালে আব্দুস সালামকে কিছুটা হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। তাঁকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না। আমি মারা যাব।’ পরে তিনি গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানান। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  শিল্প কারখানায় মিটার চুরি ও চিরকুট লেখে অর্থ আদায় চক্রের ০২ সদস্য গ্রেপ্তার