Dhaka ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

কোম্পানীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসমাবেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট পৌরসভা কার্যালয়সংলগ্ন পৌর বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ও বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন। সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল মতিন লিটন।

আরও পড়ুনঃ  টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় গাবতল ব্রিজের নিচে ইট-পাথরের স্তূপ, বাড়ছে ভাঙন আতঙ্ক

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

কোম্পানীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসমাবেশ

আপডেটের সময়: ০৫:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট পৌরসভা কার্যালয়সংলগ্ন পৌর বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় গাবতল ব্রিজের নিচে ইট-পাথরের স্তূপ, বাড়ছে ভাঙন আতঙ্ক

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ও বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন। সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল মতিন লিটন।

আরও পড়ুনঃ  চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা, স্থানীয়দের সাধুবাদ