Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম জেলা,প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রংপুর পর্যন্ত চলাচলকারী মেইল বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। সাধারণ যাত্রী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রবিবার (৩১ মে) উপজেলার কেন্দ্রীয় এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ভূরুঙ্গামারী-রংপুর রুটের মেইল বাস দীর্ঘদিন ধরে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে এই বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়বে।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ এবং গাড়ি উদ্ধার

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক মো. আছিফ আব্দুল্লাহ, উত্তর ধরলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান ড্রাইভার), সাংগঠনিক সম্পাদক মো. বাবলা আলী, বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ ভূরুঙ্গামারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: প্রধান অতিথি ডা. আব্দুস সালাম এমপি

বক্তারা অবিলম্বে মেইল বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাধারণ মানুষের যাতায়াত সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন ডাকসুর পরিবহন সম্পাদক মো. আছিফ আব্দুল্লাহ। তিনি বলেন,ভূরুঙ্গামারী-রংপুর রুটে মেইল বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাধারণ যাত্রীদের স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা সংশ্লিষ্ট বাস মালিক সমিতিগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত থেকে সরে এসে মানুষের যাতায়াতের অধিকার নিশ্চিত করুন।

আরও পড়ুনঃ  বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠিত

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান এবং মেইল বাস সার্ভিস স্বাভাবিকভাবে চালু রাখার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময়: ০৩:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম জেলা,প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রংপুর পর্যন্ত চলাচলকারী মেইল বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। সাধারণ যাত্রী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রবিবার (৩১ মে) উপজেলার কেন্দ্রীয় এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ভূরুঙ্গামারী-রংপুর রুটের মেইল বাস দীর্ঘদিন ধরে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে এই বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়বে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে পানির দরে চামড়া বিক্রি হতাশ মৌসুমী ব্যাবসায়ীরা

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক মো. আছিফ আব্দুল্লাহ, উত্তর ধরলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান ড্রাইভার), সাংগঠনিক সম্পাদক মো. বাবলা আলী, বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ ভূরুঙ্গামারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  স্বর্ণের কলসির ফাঁদে নিঃস্ব অনেক পরিবার, প্রাণ গেল গৃহবধূর