Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম জেলা,প্রতিনিধি: গবাদিপশুকে ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) থেকে সুরক্ষিত রাখতে কুড়িগ্রাম সদর উপজেলায় সচেতনতামূলক উঠান বৈঠক ও ভ্যাকসিন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে খামারিদের রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এবং শতাধিক গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়া হয়।বুধবার (৩ জুন) সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের আরাজী ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। স্থানীয় খামারি ও পশুপালকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় ল্যাম্পি স্কিন ডিজিজের লক্ষণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ‎শীর্ষ মাদক সম্রাট শরিফ দেওয়ানসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার,

সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, ল্যাম্পি স্কিন ডিজিজ (LSD) গরু ও মহিষের একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং খামারিদের সচেতনতা বৃদ্ধি এ রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরও জানান, আক্রান্ত পশুর জন্য মশারি ব্যবহার, গোয়ালঘর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশা-মাছির বিস্তার রোধ এবং নির্ধারিত সময়ে এলএসডি ভ্যাকসিন প্রদান করলে রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।প্রাণিসম্পদ বিভাগের এ ধরনের কার্যক্রম গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা এবং খামারিদের আর্থিক ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কেন্দুয়ায় সংঘর্ষ, নারীসহ আহত ৫
Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

আপডেটের সময়: ১১:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬

মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম জেলা,প্রতিনিধি: গবাদিপশুকে ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) থেকে সুরক্ষিত রাখতে কুড়িগ্রাম সদর উপজেলায় সচেতনতামূলক উঠান বৈঠক ও ভ্যাকসিন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে খামারিদের রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এবং শতাধিক গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়া হয়।বুধবার (৩ জুন) সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের আরাজী ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। স্থানীয় খামারি ও পশুপালকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় ল্যাম্পি স্কিন ডিজিজের লক্ষণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী-