Dhaka ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২ নজিপুরে ওষুধ বিক্রয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুনটে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২, ইয়াবা উদ্ধার ভালোবেসে বিয়ে দেড় বছর পরে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু নাটোর লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনিরাপদ বিদেশযাত্রায় ঝুঁকিতে নারী শ্রমিকরা উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ইউপি নির্বাচনে সারাদেশে প্রার্থী দিবে এনসিপি: সারজিস দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত অন্তত ২০

ভালোবেসে বিয়ে দেড় বছর পরে গৃহবধূর আত্মহত্যা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর ওই এলাকার আবু হাসানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ভালোবেসে খালাতো বোন সুমাইয়া আক্তারকে বিয়ে করেন আবু হাসান। তাদের বিয়ে উভয় পক্ষের পারিবারিক সম্মতিতে সম্পন্ন হয়। বিয়ের দেড় বছরে এসে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর মনোমালিন্য হয়। এর জের ধরে তিনি অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুনঃ  হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

ভালোবেসে বিয়ে দেড় বছর পরে গৃহবধূর আত্মহত্যা

আপডেটের সময়: ০৮:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর ওই এলাকার আবু হাসানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ভালোবেসে খালাতো বোন সুমাইয়া আক্তারকে বিয়ে করেন আবু হাসান। তাদের বিয়ে উভয় পক্ষের পারিবারিক সম্মতিতে সম্পন্ন হয়। বিয়ের দেড় বছরে এসে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর মনোমালিন্য হয়। এর জের ধরে তিনি অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে ১ যুগ ধরে প্রভাবশালী বাবুল মিয়ার বেপরোয়া ড্রেজার ব্যবসা

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় আবুল হোসেন ভুয়া প্রেসক্রিপশন ও ফিটনেস সার্টিফিকেটের রমরমা ব্যবসা