Dhaka ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অনিরাপদ বিদেশযাত্রায় ঝুঁকিতে নারী শ্রমিকরা উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ইউপি নির্বাচনে সারাদেশে প্রার্থী দিবে এনসিপি: সারজিস দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত অন্তত ২০ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী ভারতের সাথে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাক্ষরতার আলোয় বদলে যাক মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী বড়াইগ্রামে জুয়েলারি ব্যবসায়ীদের সচেতন করতে পুলিশের স্টিকার ক্যাম্পেইন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: শামা ওবায়েদ

ইউপি নির্বাচনে সারাদেশে প্রার্থী দিবে এনসিপি: সারজিস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

বরগুনা জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বরগুনা পৌর শহরের হোটেল বে অব বেঙ্গলে এনসিপির জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, বাংলাদেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি এককভাবে প্রার্থী দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা ইতোমধ্যে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণা করেছি। আমরা খুব শিগগিরই এনসিপি সমর্থিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদপ্রার্থী ঘোষণা করব। তবে সেটি কেন্দ্রীয়ভাবে না জেলার পক্ষ থেকে ঘোষণা হবে। আমরা আশা করছি আগামী স্থানীয় নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে এনসিপির প্রার্থী এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিজয়ী হবে।

বিএনপি সরকারের ছয় মাস পার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আর কিন্তু বিএনপির এই সুযোগ নেই যে তারা মাত্র ক্ষমতায় এসেছে, শিশু সরকার বলার। কারণ পাঁচ বছরের মধ্যে ছয় মাস পরেও যদি আপনি শিশু সরকার বলেন, তাহলে আপনি যুবক হবেন কবে? আপনি পরিপূর্ণ বৃদ্ধ বা উপযুক্ত হবেন কবে? সেই জায়গা থেকে এখন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। একইসাথে সংকট কাটিয়ে উঠতে হবে। এনসিপি নেতা বলেন, বিএনপি যদি তাদের জায়গা থেকে সমস্যাগুলো স্বীকার করে এবং তারা যদি বলে আমাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন, তাহলে তাদেরকে সহযোগিতা করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে এবং থাকবে। আমরা বললাম- চাঁদাবাজি সবাই মিলে বন্ধ করতে হবে। কিন্তু তারা স্বীকারই করে না কোথাও চাঁদাবাজি হয়। আমরা বললাম- প্রশাসনে ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে, দলীয়করণ বন্ধ করতে হবে। তারা স্বীকারই করে না দলীয়করণ হয়। তাহলে তো সমস্যা থেকে উত্তরণ সম্ভব না। তিনি আরও বলেন, সারাদেশে যারা শুধু মার্কায় ভোট দিয়েছে বা শুভাকাঙ্ক্ষী কিন্তু কোনো অপরাধ করেনি তারা চাইলে অন্যান্য দলে যেতে পারেন। বিএনপি, জামায়াত বা এনসিপিতেও যেতে পারেন। কিন্তু যারা অপরাধী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা বিএনপিকে আহ্বান জানাবো, তারা যাতে এই প্রশ্নে ছাড় না দেয়। যদি তারা ছাড় দেয় তাহলে তাদের জন্য এটা হিতে বিপরীত হবে।

আরও পড়ুনঃ  ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আজকে হয়তো ভোটের জন্য কিংবা প্রার্থী হিসেবে জেতার জন্য ছাড় দিচ্ছি, অভ্যন্তরীণ সমঝোতা করছে, কিন্তু আগামীতে যদি তারা শক্তিশালী হয় তাহলে তাদের জন্যই হিতে বিপরীত হবে। কিন্তু আমরা তাদের শক্তিশালী হতে দেব না প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আর কথার ফুলঝুরি চাই না। আমরা কাজ দেখতে চাই। আমরা আর মাত্র প্রেজেন্টেশন দেখতে চাই না। বিভিন্ন বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে দেখতে চাই আপনারা এইগুলোকে কাজে পরিণত করেছেন। আমরা দেখলাম, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেদ করে একজন মানুষ প্রধানমন্ত্রীকে সালাম দিয়েছেন। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় সবসময় ঠিক রাখা উচিত। কারণ সামগ্রিকভাবে দেশের স্থিতিশীলতা ঠিক রাখতে তার নিরাপত্তা ঠিক রাখতে হবে। এ সময় শেখ হাসিনার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, শেখ হাসিনা এক হাজার ৪০০ মানুষকে খুন করে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শেখ হাসিনা বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবেন না। শেখ হাসিনার মৃত্যু এই দেশে হবে না, কবরও এই দেশে হবে না।

আরও পড়ুনঃ  বগুড়ার খাদ্যঐতিহ্যের আড়ালে থাকা এক স্বাদের গল্প

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে পরামর্শ দিতে বলেছিলেন। পরবর্তীতে এনসিপির যারা সংসদ সদস্য রয়েছেন তারা পরামর্শগুলো লিখিতভাবে পাঠিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংসদে আলোচনাও করেছেন। কিন্তু সরকারি দল শুধু মাত্র লোক দেখানোর জন্য বলেন পরামর্শ দেন। কিন্তু পরবর্তীতে কাজে না লাগায়, অথবা সিদ্ধান্ত গ্রহণের সময় তাদেরকে না ডাকে তাহলে কোনো রেজাল্ট আসবে না। আমরা দেখি এটা শুধু মানুষকে দেখানোর জন্য করা হচ্ছে। কিন্তু যা করার নিজের দু-চারজন আস্থাভাজন ব্যক্তিদের নিয়ে করা হচ্ছে। সংকট মোকাবিলায় সরকারের সদিচ্ছা থাকলে আমরা সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি গত ছয় মাসে তেল-গ্যাস-বিদ্যুতের সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। এগুলো থেকে উত্তরণের জন্য শুধু কথার ফুলঝুরি নয়, বিএনপি কাজ করবে। যদি বিরোধী দলকে সঙ্গে চায় বিরোধী দল থাকবে। আর যদি কাজ না করে শুধু মাত্র কে কোথা থেকে কি নিতে পারবে, কতটুকু অংশ পাবে ও কতটুকু ভাগ পাবে এই যদি চিন্তা হয়, তাহলে বিরোধী দলকে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে গোডাউন ভেঙে সার লুট

আজমিরী হক বাঁধনকে হেনস্তার বিষয়ে তিনি বলেন, যারা অপরাধী ও স্বৈরাচারের একদম স্বীকৃত দোসর ছিল, মানুষের ওপর অন্যায় করেছে এবং অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখছি, অনেক জায়গায় তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। এনসিপি নেতা বলেন, গতকাল সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব আজমিরী হক বাঁধন যিনি জুলাইয়ের একজন সহযোদ্ধা, স্বৈরাচার ও খুনির বিরুদ্ধে নেমেছিলেন। তাকে যখন ওই পতিত স্বৈরাচারের কাছে যারা বিবেক বিক্রি করে দিয়েছে তরা হেনস্তা করে তখনতো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমরা বিএনপির জায়গা থেকে কোনো দলীয় স্টেটমেন্ট ও কোনো ব্যবস্থা দেখলাম না। এটা বাংলাদেশের যারা অফিসিয়াল দায়িত্বে আছেন তারা মিলে ওই দেশের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। এবং যারা একজন নারীকে এইভাবে হেনস্তা করেছে তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক আল নাহিয়ান, কেন্দ্রীয় সংগঠক মহিউদ্দিন রনি এবং বরিশাল অঞ্চলের বিভাগীয় সংগঠক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামসহ জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

অনিরাপদ বিদেশযাত্রায় ঝুঁকিতে নারী শ্রমিকরা

ইউপি নির্বাচনে সারাদেশে প্রার্থী দিবে এনসিপি: সারজিস

আপডেটের সময়: ০৬:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বরগুনা জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বরগুনা পৌর শহরের হোটেল বে অব বেঙ্গলে এনসিপির জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, বাংলাদেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি এককভাবে প্রার্থী দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা ইতোমধ্যে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণা করেছি। আমরা খুব শিগগিরই এনসিপি সমর্থিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদপ্রার্থী ঘোষণা করব। তবে সেটি কেন্দ্রীয়ভাবে না জেলার পক্ষ থেকে ঘোষণা হবে। আমরা আশা করছি আগামী স্থানীয় নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে এনসিপির প্রার্থী এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিজয়ী হবে।

বিএনপি সরকারের ছয় মাস পার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আর কিন্তু বিএনপির এই সুযোগ নেই যে তারা মাত্র ক্ষমতায় এসেছে, শিশু সরকার বলার। কারণ পাঁচ বছরের মধ্যে ছয় মাস পরেও যদি আপনি শিশু সরকার বলেন, তাহলে আপনি যুবক হবেন কবে? আপনি পরিপূর্ণ বৃদ্ধ বা উপযুক্ত হবেন কবে? সেই জায়গা থেকে এখন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। একইসাথে সংকট কাটিয়ে উঠতে হবে। এনসিপি নেতা বলেন, বিএনপি যদি তাদের জায়গা থেকে সমস্যাগুলো স্বীকার করে এবং তারা যদি বলে আমাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন, তাহলে তাদেরকে সহযোগিতা করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে এবং থাকবে। আমরা বললাম- চাঁদাবাজি সবাই মিলে বন্ধ করতে হবে। কিন্তু তারা স্বীকারই করে না কোথাও চাঁদাবাজি হয়। আমরা বললাম- প্রশাসনে ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে, দলীয়করণ বন্ধ করতে হবে। তারা স্বীকারই করে না দলীয়করণ হয়। তাহলে তো সমস্যা থেকে উত্তরণ সম্ভব না। তিনি আরও বলেন, সারাদেশে যারা শুধু মার্কায় ভোট দিয়েছে বা শুভাকাঙ্ক্ষী কিন্তু কোনো অপরাধ করেনি তারা চাইলে অন্যান্য দলে যেতে পারেন। বিএনপি, জামায়াত বা এনসিপিতেও যেতে পারেন। কিন্তু যারা অপরাধী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা বিএনপিকে আহ্বান জানাবো, তারা যাতে এই প্রশ্নে ছাড় না দেয়। যদি তারা ছাড় দেয় তাহলে তাদের জন্য এটা হিতে বিপরীত হবে।

আরও পড়ুনঃ  ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

আজকে হয়তো ভোটের জন্য কিংবা প্রার্থী হিসেবে জেতার জন্য ছাড় দিচ্ছি, অভ্যন্তরীণ সমঝোতা করছে, কিন্তু আগামীতে যদি তারা শক্তিশালী হয় তাহলে তাদের জন্যই হিতে বিপরীত হবে। কিন্তু আমরা তাদের শক্তিশালী হতে দেব না প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আর কথার ফুলঝুরি চাই না। আমরা কাজ দেখতে চাই। আমরা আর মাত্র প্রেজেন্টেশন দেখতে চাই না। বিভিন্ন বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে দেখতে চাই আপনারা এইগুলোকে কাজে পরিণত করেছেন। আমরা দেখলাম, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেদ করে একজন মানুষ প্রধানমন্ত্রীকে সালাম দিয়েছেন। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় সবসময় ঠিক রাখা উচিত। কারণ সামগ্রিকভাবে দেশের স্থিতিশীলতা ঠিক রাখতে তার নিরাপত্তা ঠিক রাখতে হবে। এ সময় শেখ হাসিনার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, শেখ হাসিনা এক হাজার ৪০০ মানুষকে খুন করে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শেখ হাসিনা বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবেন না। শেখ হাসিনার মৃত্যু এই দেশে হবে না, কবরও এই দেশে হবে না।

আরও পড়ুনঃ  আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে পরামর্শ দিতে বলেছিলেন। পরবর্তীতে এনসিপির যারা সংসদ সদস্য রয়েছেন তারা পরামর্শগুলো লিখিতভাবে পাঠিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংসদে আলোচনাও করেছেন। কিন্তু সরকারি দল শুধু মাত্র লোক দেখানোর জন্য বলেন পরামর্শ দেন। কিন্তু পরবর্তীতে কাজে না লাগায়, অথবা সিদ্ধান্ত গ্রহণের সময় তাদেরকে না ডাকে তাহলে কোনো রেজাল্ট আসবে না। আমরা দেখি এটা শুধু মানুষকে দেখানোর জন্য করা হচ্ছে। কিন্তু যা করার নিজের দু-চারজন আস্থাভাজন ব্যক্তিদের নিয়ে করা হচ্ছে। সংকট মোকাবিলায় সরকারের সদিচ্ছা থাকলে আমরা সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি গত ছয় মাসে তেল-গ্যাস-বিদ্যুতের সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। এগুলো থেকে উত্তরণের জন্য শুধু কথার ফুলঝুরি নয়, বিএনপি কাজ করবে। যদি বিরোধী দলকে সঙ্গে চায় বিরোধী দল থাকবে। আর যদি কাজ না করে শুধু মাত্র কে কোথা থেকে কি নিতে পারবে, কতটুকু অংশ পাবে ও কতটুকু ভাগ পাবে এই যদি চিন্তা হয়, তাহলে বিরোধী দলকে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ  মোবাইলের অতিরিক্ত আসক্তি নেশাজাত দ্রব্যের মতোই ক্ষতিকর : আইজিপি