Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ উপজেলা চিলমারীতে বিনামূল্যে শাক-সবজি বীজ ও বনজ,ফলদ,ঔষধী গাছের চারা বিতরণ তাহিরপুরে যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে বি.আই.ডব্লিউ.টি ও’এর অতিরিক্ত চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ দীর্ঘ স্থবিরতা কাটিয়ে আলোর মুখ দেখছে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্প চীনের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস অর্জন বাঁশখালীর ছেলে তাহসিনের কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদক কারবারে লাগাম টানতে র‍্যাবের অভিযান, ঘোড়াঘাটে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মৌলভীবাজারে নদীতে নিখোঁজের ৪ দিন পর কৃষক মাসুক মিয়ার ম’র’দে’হ উদ্ধার

চীনের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস অর্জন বাঁশখালীর ছেলে তাহসিনের

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর সন্তান তাহসিন হোসাইন চৌধুরী চীনের Yangzhou Medical College থেকে সফলভাবে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেছেন। তার এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

তাহসিন হোসাইন চৌধুরী আরবশাহ জমিদার বাড়ির উত্তরসূরি। তিনি কায়েস চৌধুরী ও দিলোয়ারা কায়েস দম্পতির একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই মেধা, শৃঙ্খলা ও সৃজনশীলতার পরিচয় দিয়ে আসা তাহসিনের শিক্ষাজীবন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছে।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে মূল্যতালিকা প্রদর্শন না করায় এলপিজি গ্যাস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তার বাবা কায়েস চৌধুরী জটিল কিডনি রোগে আক্রান্ত হন। বাবার চিকিৎসাকে কেন্দ্র করে পরিবারকে দীর্ঘ সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। এ সময় তার মা দিলোয়ারা কায়েস স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেন, যা পরিবারের ত্যাগ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুনঃ  সারাদেশের ন্যায় মাদারগঞ্জেও বিশ্ব জনসংখ্যা দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পারিবারিক সংকটের মধ্যেও তাহসিন পড়াশোনায় মনোযোগ ধরে রাখেন। তিনি চট্টগ্রাম মুসলিম হাই স্কুল থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। এছাড়া জাতীয় পর্যায়ের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে নিজের সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রাখেন।

দীর্ঘ অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করে সম্প্রতি চীনের Yangzhou Medical College থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুনঃ  ফটিকছড়িসহ চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: ত্রাণ বিতরণে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

জানা গেছে, ভবিষ্যতে উচ্চতর চিকিৎসা শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজ জন্মভূমি বাঁশখালীর মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখার ইচ্ছা রয়েছে তাহসিন হোসাইন চৌধুরীর।

তার এই অর্জনে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

চীনের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস অর্জন বাঁশখালীর ছেলে তাহসিনের

আপডেটের সময়: ০৩:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর সন্তান তাহসিন হোসাইন চৌধুরী চীনের Yangzhou Medical College থেকে সফলভাবে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেছেন। তার এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

তাহসিন হোসাইন চৌধুরী আরবশাহ জমিদার বাড়ির উত্তরসূরি। তিনি কায়েস চৌধুরী ও দিলোয়ারা কায়েস দম্পতির একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই মেধা, শৃঙ্খলা ও সৃজনশীলতার পরিচয় দিয়ে আসা তাহসিনের শিক্ষাজীবন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছে।

আরও পড়ুনঃ  সারাদেশের ন্যায় মাদারগঞ্জেও বিশ্ব জনসংখ্যা দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তার বাবা কায়েস চৌধুরী জটিল কিডনি রোগে আক্রান্ত হন। বাবার চিকিৎসাকে কেন্দ্র করে পরিবারকে দীর্ঘ সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। এ সময় তার মা দিলোয়ারা কায়েস স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেন, যা পরিবারের ত্যাগ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

পারিবারিক সংকটের মধ্যেও তাহসিন পড়াশোনায় মনোযোগ ধরে রাখেন। তিনি চট্টগ্রাম মুসলিম হাই স্কুল থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। এছাড়া জাতীয় পর্যায়ের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে নিজের সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রাখেন।

দীর্ঘ অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করে সম্প্রতি চীনের Yangzhou Medical College থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুনঃ  আরিফ শেখ হত্যা মামলার পলাতক আসামি ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের জালে আটক