Dhaka ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কেরাত, হামদ-নাত ও ক্রীড়া প্রতিযোগিতা ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আটোয়ারীর দোহসুহ দাখিল মাদ্রাসার বেহাল দশা,দেখার কেউ নেই ক্যান্সারে আক্রান্ত সাবেক পুলিশ সদস্য আজিজ, উন্নত চিকিৎসায় প্রয়োজন সহযোগিতা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদযাপিত কটিয়াদীর বনগ্রামে কৃষক জালালউদ্দিনের ২ গরুসহ গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই. সাভারে ৪৯ বোতল মদ সহ আটক;১ শুভ জন্মদিন মহান নেতা এমএন লারমা পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

ক্যান্সারে আক্রান্ত সাবেক পুলিশ সদস্য আজিজ, উন্নত চিকিৎসায় প্রয়োজন সহযোগিতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

আবদুল আজিজ সায়েম, নোয়াখালী:
মানুষের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তৌফর আলী চৌকিদার বাড়ির আজিজ এখন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। চাকরিরত অবস্থায় তার শরীরে মরণব্যাধি ক্যান্সার শনাক্ত হয়। দীর্ঘদিন দেশে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তার পরিবার।

জানা গেছে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আজিজের শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর দেশে তার চিকিৎসা শুরু হয়। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এতদিন তার চিকিৎসা চলেছে। এরই মধ্যে তাকে ছয়টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি।

আরও পড়ুনঃ  জনমত যাচাই শেষে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হবে: ফারুক

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জীবন বাঁচাতে দ্রুত আজিজকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ইতোমধ্যে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। ফলে বর্তমানে ভারতে নিয়ে তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের আনন্দ শেষে ফেরার পথে নিহত ৪, বাবার অবস্থা আশঙ্কাজনক

আজিজের পরিবারে রয়েছেন অসহায় মা, একজন প্রতিবন্ধী বোন, স্ত্রী ও ছোট্ট সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন সংকটময় অবস্থায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজনরা।

আজিজের স্বজনরা জানান, একজন সন্তান তার বাবাকে ফিরে পেতে চায়, একজন স্ত্রী তার স্বামীকে সুস্থ দেখতে চান এবং একজন মা চান তার সন্তান সুস্থ হয়ে আবার ঘরে ফিরুক। তাই আজিজের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কেরাত, হামদ-নাত ও ক্রীড়া প্রতিযোগিতা

তারা বলেন, ১০০ টাকা, ৫০০ টাকা কিংবা যার যতটুকু সামর্থ্য—সেই অনুযায়ী সহযোগিতা করলেও তা আজিজের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত সহযোগিতায় ক্যান্সারের সঙ্গে লড়াই করা আজিজের উন্নত চিকিৎসার সুযোগ তৈরি হতে পারে।

যেভাবে সহযোগিতা করবেন:
বিকাশ: 01868-470397

ডাচ্-বাংলা ব্যাংক
অ্যাকাউন্ট নম্বর: 1661580521356
অ্যাকাউন্টের নাম: Azizul Hoq
শাখা: বসুরহাট শাখা

আজিজের পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কেরাত, হামদ-নাত ও ক্রীড়া প্রতিযোগিতা

ক্যান্সারে আক্রান্ত সাবেক পুলিশ সদস্য আজিজ, উন্নত চিকিৎসায় প্রয়োজন সহযোগিতা

আপডেটের সময়: ০১:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবদুল আজিজ সায়েম, নোয়াখালী:
মানুষের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তৌফর আলী চৌকিদার বাড়ির আজিজ এখন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। চাকরিরত অবস্থায় তার শরীরে মরণব্যাধি ক্যান্সার শনাক্ত হয়। দীর্ঘদিন দেশে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তার পরিবার।

জানা গেছে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আজিজের শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর দেশে তার চিকিৎসা শুরু হয়। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এতদিন তার চিকিৎসা চলেছে। এরই মধ্যে তাকে ছয়টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি।

আরও পড়ুনঃ  ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জীবন বাঁচাতে দ্রুত আজিজকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ইতোমধ্যে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। ফলে বর্তমানে ভারতে নিয়ে তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের আনন্দ শেষে ফেরার পথে নিহত ৪, বাবার অবস্থা আশঙ্কাজনক

আজিজের পরিবারে রয়েছেন অসহায় মা, একজন প্রতিবন্ধী বোন, স্ত্রী ও ছোট্ট সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন সংকটময় অবস্থায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজনরা।

আজিজের স্বজনরা জানান, একজন সন্তান তার বাবাকে ফিরে পেতে চায়, একজন স্ত্রী তার স্বামীকে সুস্থ দেখতে চান এবং একজন মা চান তার সন্তান সুস্থ হয়ে আবার ঘরে ফিরুক। তাই আজিজের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান