
এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
সোমবার (১৮ মে) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আজ সন্ধা ৬টায় বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশে নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, গত ৭ই মে বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে এস এম মশিউর রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান সহ মোট ১৩ জন সাংবাদিক বিভিন্ন পদে নির্বাচিত হন।
পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মো. মকবুল হোসেন, নবনির্বাচিত কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস. এম মশিউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান সহ প্রেসক্লাবের আরো বিভিন্ন সদস্যগণ।
প্রতিবেদকের নাম 

























