Dhaka ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম পতেঙ্গায় প্রতিমা বিসর্জন, ভক্তদের ঢল বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার দিল চেম্বার অব কমার্স চট্টগ্রাম পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যৌথ অভিযান: ৪টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস কাউনিয়ায় বৈদ্যুতিক জেনারেটরের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু লালপুরে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব কুলাউড়া থানা পুলিশের সফল অ-ভিযান: উ-দ্ধার ৮ মোবাইল, আইফোনসহ ৪টি হস্তান্তর বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬ ইকরচালীতে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মাদারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ দুইজন আটক, কারাগারে প্রেরণ

বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। আটক অন্যরা হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় এনজিও কর্মীকে রতনকে কুপিয়ে হত্যা,এক আসামি গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এহছানকে অপহরণ করা হয়। এ সময় অপহরণকারীদের কয়েকজনের পরনে এসআরবির পোশাক ছিল বলে অভিযোগ রয়েছে। সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয়জন তাঁকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে।

আরও পড়ুনঃ  মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ৩ বিঘা জমির ধান

পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮

এ ঘটনায় বাঁশখালী থানায় ১৯ অক্টোবর একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ২৭। পরবর্তী সময়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং ছয়জনকে আটক করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম পতেঙ্গায় প্রতিমা বিসর্জন, ভক্তদের ঢল

বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬

আপডেটের সময়: ০৪:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। আটক অন্যরা হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

আরও পড়ুনঃ  ‎বগুড়ায় ট্রেনে যাত্রীর স্বর্ণের চেইন ছিনতাই, তিন নারী আটক

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এহছানকে অপহরণ করা হয়। এ সময় অপহরণকারীদের কয়েকজনের পরনে এসআরবির পোশাক ছিল বলে অভিযোগ রয়েছে। সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয়জন তাঁকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান

পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ফকরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা