Dhaka ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে, জানাজায় মানুষের ঢল ‎ এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী

লালপুরে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:

অশ্রুসজল নয়নে ও আনন্দের আবহ দোলাচলের মধ্য দিয়ে নাটোরের লালপুরে সম্পন্ন হলো হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে অশ্রুভেজা চোখে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যলোক থেকে বিদায় জানানো হয়।

দশমীর দিন সকাল থেকেই লালপুরের বিভিন্ন পূজা মণ্ডপে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দেবীর চরণকমলে অঞ্জলি অর্পণ, সিঁদুর খেলা এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও বিজয়ার কোলাকুলির মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দিয়ে নিজেদের সৌভাগ্য ও স্বামীদের দীর্ঘায়ু কামনা করেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন মণ্ডপ থেকে একে একে বের করা হয় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার শব্দ ও ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে এক ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর পদ্মা নদীসহ স্থানীয় নির্ধারিত জলাশয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

বিসর্জনের সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। সার্বজনীন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করায় স্থানীয় আয়োজক ও ভক্তরা সন্তোষ প্রকাশ করেছেন। ‘আসছে বছর আবার হবে’—এই আশাবাদ ব্যক্ত করে এবং মায়ের চরণে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা জানিয়ে লালপুরে শেষ হলো এবারের দুর্গোৎসব।

আরও পড়ুনঃ  শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা

লালপুরে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আপডেটের সময়: ০৪:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:

অশ্রুসজল নয়নে ও আনন্দের আবহ দোলাচলের মধ্য দিয়ে নাটোরের লালপুরে সম্পন্ন হলো হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে অশ্রুভেজা চোখে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যলোক থেকে বিদায় জানানো হয়।

দশমীর দিন সকাল থেকেই লালপুরের বিভিন্ন পূজা মণ্ডপে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।

আরও পড়ুনঃ  লালপুরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

দেবীর চরণকমলে অঞ্জলি অর্পণ, সিঁদুর খেলা এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও বিজয়ার কোলাকুলির মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দিয়ে নিজেদের সৌভাগ্য ও স্বামীদের দীর্ঘায়ু কামনা করেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন মণ্ডপ থেকে একে একে বের করা হয় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার শব্দ ও ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে এক ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর পদ্মা নদীসহ স্থানীয় নির্ধারিত জলাশয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন

বিসর্জনের সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। সার্বজনীন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করায় স্থানীয় আয়োজক ও ভক্তরা সন্তোষ প্রকাশ করেছেন। ‘আসছে বছর আবার হবে’—এই আশাবাদ ব্যক্ত করে এবং মায়ের চরণে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা জানিয়ে লালপুরে শেষ হলো এবারের দুর্গোৎসব।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি :নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ