Dhaka ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বান্দরবানে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে নবাগত ডিসি নাজনীন সুলতানার মতবিনিময় লালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন সখীপুরে মায়েদের স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা: ‘ঋতুস্রাব স্বাভাবিক প্রক্রিয়া, দূর করতে হবে সামাজিক সংকোচ’। গাইবান্ধায় বিয়ের দুই দিনের মাথায় নবদম্পতির মৃত্যু, বিষাক্ত ট্যাবলেট সেবনের অভিযোগ কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  নবাবগঞ্জে নয়নজুলি থেকে অর্ধগলিত বৃদ্ধের মরদেহ উদ্ধার বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন ‎ ‎

বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৭ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মোঃ মেজবাহুল হক এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ আব্দুল মজিদ প্রামাণিক।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মোঃ কেরামত আলী। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে নবনিযুক্ত সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও শিক্ষা প্রশাসন-সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ  বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে মতবিনিময়
Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান

বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেটের সময়: ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মোঃ মেজবাহুল হক এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ আব্দুল মজিদ প্রামাণিক।

আরও পড়ুনঃ  সখীপুরে মায়েদের স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা: ‘ঋতুস্রাব স্বাভাবিক প্রক্রিয়া, দূর করতে হবে সামাজিক সংকোচ’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মোঃ কেরামত আলী। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে নবনিযুক্ত সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও শিক্ষা প্রশাসন-সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন