
মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। আটককৃত ইউপি চেয়ারম্যান মো: হারুন অর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ীর মীর হোসেনের ছেলে। ওই ইউনিয়নে টানা দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় সোমবার (২৮ সেপ্টেম্বর)পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এরশদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: হারুন অর রশিদক আটক করা হয়।আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সপর্দ করা হবে।
প্রতিবেদকের নাম 


















