Dhaka ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৪৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২০ নভেম্বর, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া তারেক রহমানের রাজনৈতিক জীবন নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছে। কারাবাস, নির্যাতনের অভিযোগ ও দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তিনি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা। মা বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৮১ সালে বাবার মৃত্যুর সময় কিশোর ছিলেন তারেক রহমান। পরে মায়ের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মায়ের নির্বাচনী প্রচারে অংশ নেন। পরে দলের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হয়ে ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। ২০০৭ সালের ৭ মার্চ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হন তিনি। কারাগারে নির্যাতনের অভিযোগ তোলে তাঁর পরিবার ও দল। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।

চিকিৎসার জন্য ওই বছরের ১১ সেপ্টেম্বর স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে যান। এরপর দীর্ঘ ১৭ বছর সেখানেই কাটান। ২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন তারেক রহমান। ২০১৬ সালেও একই পদে পুনর্নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। লন্ডনে অবস্থান করেই দল পরিচালনা করেন তিনি। প্রবাসজীবনে ২০১৫ সালে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারান। ২০২৫ সালের জানুয়ারিতে লন্ডনে অসুস্থ মায়ের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয় তাঁর। ওই বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। পাঁচ দিন পর ৩০ ডিসেম্বর মারা যান খালেদা জিয়া। দেশে ফেরার পর জাতীয় রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন তারেক রহমান।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

আপডেটের সময়: ০৫:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২০ নভেম্বর, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া তারেক রহমানের রাজনৈতিক জীবন নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছে। কারাবাস, নির্যাতনের অভিযোগ ও দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তিনি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা। মা বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৮১ সালে বাবার মৃত্যুর সময় কিশোর ছিলেন তারেক রহমান। পরে মায়ের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মায়ের নির্বাচনী প্রচারে অংশ নেন। পরে দলের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হয়ে ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। ২০০৭ সালের ৭ মার্চ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হন তিনি। কারাগারে নির্যাতনের অভিযোগ তোলে তাঁর পরিবার ও দল। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।

আরও পড়ুনঃ  শত্রু যেখানেই থাকবে, সেখানেই হামলার শিকার হবে: ইরানের হুঁশিয়ারি

চিকিৎসার জন্য ওই বছরের ১১ সেপ্টেম্বর স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে যান। এরপর দীর্ঘ ১৭ বছর সেখানেই কাটান। ২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন তারেক রহমান। ২০১৬ সালেও একই পদে পুনর্নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। লন্ডনে অবস্থান করেই দল পরিচালনা করেন তিনি। প্রবাসজীবনে ২০১৫ সালে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারান। ২০২৫ সালের জানুয়ারিতে লন্ডনে অসুস্থ মায়ের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয় তাঁর। ওই বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। পাঁচ দিন পর ৩০ ডিসেম্বর মারা যান খালেদা জিয়া। দেশে ফেরার পর জাতীয় রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন তারেক রহমান।

আরও পড়ুনঃ  মাদরাসা ছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে