Dhaka ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদরাসা ছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদরাসাছাত্রকে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। এ মামলায় নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসান মোড়ল। আবেদনে বলা হয়, তদন্তের স্বার্থে পরে রিমান্ডের আবেদন করা হতে পারে। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, বিচারক আবেদনটি গ্রহণ করেছেন। আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়নি।

বুধবার রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম। সেদিন বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

মাদরাসা ছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

আপডেটের সময়: ০৫:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদরাসাছাত্রকে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। এ মামলায় নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসান মোড়ল। আবেদনে বলা হয়, তদন্তের স্বার্থে পরে রিমান্ডের আবেদন করা হতে পারে। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, বিচারক আবেদনটি গ্রহণ করেছেন। আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়নি।

আরও পড়ুনঃ  যথেষ্ট হয়েছে আর নয় তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

বুধবার রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম। সেদিন বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুনঃ  ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের পরও রায়পুরে ৩ বছর ৩ মাস একই কর্মস্থলে নকিব