Dhaka ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানসহ কামালের জানাজায় বিএনপি নেতৃবৃন্দ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

বেনাপোল প্রতিনিধি: আল আমিন: যশোরের শার্শা উপজেলার ১০ নম্বর শার্শা ইউনিয়নের ৫ নম্বর চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানকে হত্যার পর কামাল নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের নামাজে জানাজায় অংশ নেন শার্শা উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। (২ সেপ্টেম্বর বিকাল ৫: ৩০ মিনিটে)  নামাজে জানাজায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. সাইদুজ্জামান, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. টিটন, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হাকিম।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মিষ্টান্ন বিতরণ

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. জামাল, মো. জিয়া, মো. আয়ুব, বিএনপি নেতা মো. মুকুল, ছাত্রদল নেতা আল আমিন, মো. ইয়ামিন, মো. হামজাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বজন ও বিপুলসংখ্যক গ্রামবাসী অংশ নেন। জানাজা শেষে এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি নিহত কামালের বড় মেয়ে ও ছেলের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশে থাকার পাশাপাশি ভবিষ্যতেও তাদের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবার যেন ভবিষ্যতে আরও কষ্টের মধ্যে না পড়ে, সেজন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় দুই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

স্থানীয়রা জানান, দুই শিশুসন্তানসহ কামালের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক ও হতবাক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজায় অংশ নেওয়া নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। নিহতদের জানাজা ও দাফন কার্যক্রমে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টি এলাকাবাসীর মধ্যে প্রশংসা পেয়েছে। বিশেষ করে এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানসহ কামালের জানাজায় বিএনপি নেতৃবৃন্দ

আপডেটের সময়: ০৭:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল প্রতিনিধি: আল আমিন: যশোরের শার্শা উপজেলার ১০ নম্বর শার্শা ইউনিয়নের ৫ নম্বর চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানকে হত্যার পর কামাল নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের নামাজে জানাজায় অংশ নেন শার্শা উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। (২ সেপ্টেম্বর বিকাল ৫: ৩০ মিনিটে)  নামাজে জানাজায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. সাইদুজ্জামান, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. টিটন, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হাকিম।

আরও পড়ুনঃ  নগরীর সৌন্দর্য রক্ষায় আইল্যান্ড পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ​

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. জামাল, মো. জিয়া, মো. আয়ুব, বিএনপি নেতা মো. মুকুল, ছাত্রদল নেতা আল আমিন, মো. ইয়ামিন, মো. হামজাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বজন ও বিপুলসংখ্যক গ্রামবাসী অংশ নেন। জানাজা শেষে এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি নিহত কামালের বড় মেয়ে ও ছেলের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশে থাকার পাশাপাশি ভবিষ্যতেও তাদের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবার যেন ভবিষ্যতে আরও কষ্টের মধ্যে না পড়ে, সেজন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

স্থানীয়রা জানান, দুই শিশুসন্তানসহ কামালের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক ও হতবাক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজায় অংশ নেওয়া নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। নিহতদের জানাজা ও দাফন কার্যক্রমে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টি এলাকাবাসীর মধ্যে প্রশংসা পেয়েছে। বিশেষ করে এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  লালপুরে পৃথক অভিযানে ১০টি স্মার্ট ফোন ও ৪০ হাজার টাকাসহ ৫ হ্যাকার আটক