Dhaka ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ

মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া,প্রতিনিধি (পাবনা) স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। তিনি চাটমোহর থানায় কর্মরত ছিলেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে থানায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের মধ্যে বইছে শোকের আবহ, স্মৃতিচারণে উঠে আসছে তাঁর কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি। চাটমোহর থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হঠাৎ অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিতে পাবনায় যাওয়ার সিদ্ধান্ত নেন আবুল কালাম আজাদ। থানা থেকে নিজেই ভ্যানে চড়ে সিএনজিতে ওঠার জন্য রওনা হন।

আরও পড়ুনঃ  মান্দায় টাপেন্টাডল সেবন করে জনসম্মুখে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

এ সময় সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি স্বাভাবিক ছিলেন। পরে তাঁর স্ত্রী পাবনায় পৌঁছে তাঁকে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। সহকর্মীরা জানান, কর্মস্থলে আবুল কালাম আজাদের সঙ্গে তাঁদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মীরা গভীরভাবে শোকাহত। তাঁকে স্মরণ করে সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। একজন সহকর্মীর আকস্মিক চলে যাওয়া শুধু একটি কর্মস্থলের শূন্যতা নয়, সহকর্মীদের হৃদয়েও তৈরি করেছে গভীর বেদনা। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন থানার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

আরও পড়ুনঃ  মনন সাহিত্য সংগঠনের ১২১তম পাক্ষিক অধিবেশন সম্পন্ন
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ

আপডেটের সময়: ০৯:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া,প্রতিনিধি (পাবনা) স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। তিনি চাটমোহর থানায় কর্মরত ছিলেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে থানায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের মধ্যে বইছে শোকের আবহ, স্মৃতিচারণে উঠে আসছে তাঁর কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি। চাটমোহর থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হঠাৎ অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিতে পাবনায় যাওয়ার সিদ্ধান্ত নেন আবুল কালাম আজাদ। থানা থেকে নিজেই ভ্যানে চড়ে সিএনজিতে ওঠার জন্য রওনা হন।

আরও পড়ুনঃ  আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার বন্ধ

এ সময় সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি স্বাভাবিক ছিলেন। পরে তাঁর স্ত্রী পাবনায় পৌঁছে তাঁকে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। সহকর্মীরা জানান, কর্মস্থলে আবুল কালাম আজাদের সঙ্গে তাঁদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মীরা গভীরভাবে শোকাহত। তাঁকে স্মরণ করে সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। একজন সহকর্মীর আকস্মিক চলে যাওয়া শুধু একটি কর্মস্থলের শূন্যতা নয়, সহকর্মীদের হৃদয়েও তৈরি করেছে গভীর বেদনা। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন থানার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

আরও পড়ুনঃ  লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন প্রতারনা চক্রের ৩ সদস্য আটক