Dhaka ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

মান্দায় টাপেন্টাডল সেবন করে জনসম্মুখে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় টাপেন্টাডল নামক মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোঃ আমাল উদ্দীন নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামবাড়ী পোস্ট অফিসের আওতাধীন ব্রজপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ব্রজপুর গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে মোঃ আমাল উদ্দীন টাপেন্টাডল নামক মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আরও পড়ুনঃ  ব্যস্ততার চাদরে ঢাকা অমানবিক বাস্তবতায় পুরানা পল্টন ফ্লাইওভারের নিচে এক অসহায় মায়ের আর্তনাদ

ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের বিষয়টি প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কর্তৃক আয়োজিত ১৬অক্টোবর ২০২৬ইং জৈনা বাজার শাখা নির্বাচন
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মান্দায় টাপেন্টাডল সেবন করে জনসম্মুখে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপডেটের সময়: ০৯:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় টাপেন্টাডল নামক মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোঃ আমাল উদ্দীন নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামবাড়ী পোস্ট অফিসের আওতাধীন ব্রজপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ব্রজপুর গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে মোঃ আমাল উদ্দীন টাপেন্টাডল নামক মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জের রাজউক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ চালুর প্রস্তুতি: উদ্বোধনের অপেক্ষায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান