
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় সাংবাদিকদের সংগঠন ‘পত্নীতলা, রিপোর্টার্স ইউনিটি ‘-এর নব কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের পত্নীতলা উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর কবির কে সভাপতি এবং দৈনিক প্রত্যাশা প্রতিদিনের প্রতিনিধি মিলন চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
৩ অক্টোবর ২০২৬ শনিবার দুপুরে পত্নীতলা উপজেলার স্থানে একটি হোটেলে সাংবাদিকদের এক সভা ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের ঘোষণা করা হয়।সভাই উপস্থিত সিনিয়র সাংবাদিকরা গঠিত কমিটির সদস্যের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় সাংবাদিকরা বলেন, সংগঠনের নতুন নেতৃত্বের মাধ্যমে পত্নীতলা বলিষ্ঠ দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সত্য, নিরপেক্ষ ও সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণে করায় তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিতেও তারা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন কমিটির গঠনের মধ্য দিয়ে পত্নীতলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সমন্বয় আরও সুদৃড় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 


















