Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিলমারীতে চরাঞ্চলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু বগুড়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার, রবিবার থেকে আইনজীবীরা ফিরছেন নিয়মিত কার্যক্রমে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তায় মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের পর সনদপত্র বিতরণ ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত মোরেলগঞ্জে নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চর আমানউল্যায় কৃষিজমিতে অবৈধ ইটভাটা, হুমকিতে আবাদি জমি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: ৩০ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ জানা যায়। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা ইউনিয়নে কৃষিজমিতে একের পর এক ইটভাটা গড়ে ওঠায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে। অভিযোগ রয়েছে, আবাদি জমিতে ইটভাটা স্থাপনের পাশাপাশি ভাটার মালিকরা আশপাশের কৃষিজমি থেকে মাটি কেটে নেওয়ায় নষ্ট হচ্ছে জমির উর্বরতা ও কৃষি উৎপাদন।

আরও পড়ুনঃ  যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া নয়: ডিসি জাহিদ

স্থানীয়দের অভিযোগ, কৃষিজমি রক্ষায় সরকারি বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করে চর আমানউল্যায় বিভিন্ন স্থানে ইটভাটার কার্যক্রম চলছে। ইটভাটার জন্য মাটি সংগ্রহ করতে গিয়ে কোথাও কোথাও আবাদি জমি কেটে গভীর করে ফেলা হচ্ছে। এতে কৃষিজমি ধীরে ধীরে বড় বড় জলাশয় বা দিঘীতে পরিণত হচ্ছে।

আরও পড়ুনঃ  কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা

কৃষকদের আশঙ্কা, এভাবে কৃষিজমি কেটে ইটভাটার কাজে ব্যবহার অব্যাহত থাকলে ভবিষ্যতে চর আমানউল্যায় আবাদি জমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাবে। একসময় কৃষিজমির পরিবর্তে শুধু ইটভাটা ও বড় বড় জলাশয় দেখা যেতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের বৃক্ষরোপণ

স্থানীয় কৃষকরা কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, মাটি কাটা বন্ধ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কার্যকর পদক্ষেপের মাধ্যমে কৃষিজমি রক্ষা করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

Tag :
জনপ্রিয় পোস্ট

চিলমারীতে চরাঞ্চলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১

চর আমানউল্যায় কৃষিজমিতে অবৈধ ইটভাটা, হুমকিতে আবাদি জমি

আপডেটের সময়: ০১:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: ৩০ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ জানা যায়। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা ইউনিয়নে কৃষিজমিতে একের পর এক ইটভাটা গড়ে ওঠায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে। অভিযোগ রয়েছে, আবাদি জমিতে ইটভাটা স্থাপনের পাশাপাশি ভাটার মালিকরা আশপাশের কৃষিজমি থেকে মাটি কেটে নেওয়ায় নষ্ট হচ্ছে জমির উর্বরতা ও কৃষি উৎপাদন।

আরও পড়ুনঃ  বদরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে ময়লার স্তূপ, ভোগান্তিতে এলাকাবাসী ও পথচারী মানুষ

স্থানীয়দের অভিযোগ, কৃষিজমি রক্ষায় সরকারি বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করে চর আমানউল্যায় বিভিন্ন স্থানে ইটভাটার কার্যক্রম চলছে। ইটভাটার জন্য মাটি সংগ্রহ করতে গিয়ে কোথাও কোথাও আবাদি জমি কেটে গভীর করে ফেলা হচ্ছে। এতে কৃষিজমি ধীরে ধীরে বড় বড় জলাশয় বা দিঘীতে পরিণত হচ্ছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও.আইন-শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত