Dhaka ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জমকালো আয়োজনে বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ প্রবাস জীবনের কষ্টে গড়া কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ জামালপুরের সরিষাবাড়িতে, ইয়াবা সহ এক যুবক গ্রেফতার নীলফামারীতে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন আধুনিক ব্যাংকিং সেবায় যুক্ত হলো নতুন দিগন্ত দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে  নিহত ১ গাজীপুর ডুয়েটে ভিসি নিয়োগ ইস্যুতে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশ-ছাত্রদল মুখোমুখি কোনাবাড়ীর জরুনে প্রকাশ্যে দেহ ব্যবসার অভিযোগ, পুলিশের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নীলফামারীতে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন আধুনিক ব্যাংকিং সেবায় যুক্ত হলো নতুন দিগন্ত

রাব্বি রহমান, নীলফামারী:

নীলফামারী শহরের প্রাণকেন্দ্র বাটার মোড়ে পৌর মার্কেটের বিপরীতে অবস্থিত “রহমান টাওয়ার” ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান BRAC Bank-এর নতুন শাখা। জেলার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই নতুন শাখা চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রবিবার (১৭ মে ২০২৬) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নায়িরুজ্জামান। তিনি ফিতা কেটে ও কেক কেটে নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বর্তমান সময়ে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা। ব্র্যাক ব্যাংকের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান নীলফামারীতে নতুন শাখা চালু করায় জেলার ব্যবসায়ী, প্রবাসী পরিবার ও সাধারণ গ্রাহকরা আরও সহজে উন্নত ব্যাংকিং সুবিধা পাবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী শাখার ব্যবস্থাপক মোঃ রাকিবুল ইসলাম, অপারেশন ম্যানেজার মাহমুদুল হাসান, রিলেশনশিপ ম্যানেজার সাদিয়া আফরিন এবং এসএমই বিভাগীয় কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা জানান, নতুন এই শাখার মাধ্যমে গ্রাহকরা সঞ্চয়ী হিসাব, ঋণ সুবিধা, এসএমই ব্যাংকিং, কার্ড সেবা, এজেন্ট ব্যাংকিং এবং ডিজিটাল লেনদেনসহ আধুনিক সব ধরনের ব্যাংকিং সুবিধা এক ছাদের নিচে পাবেন। পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করা হয়।
পরে অতিথিরা নতুন শাখার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং গ্রাহকসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

জমকালো আয়োজনে বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

নীলফামারীতে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন আধুনিক ব্যাংকিং সেবায় যুক্ত হলো নতুন দিগন্ত

আপডেটের সময়: ০৩:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী:

নীলফামারী শহরের প্রাণকেন্দ্র বাটার মোড়ে পৌর মার্কেটের বিপরীতে অবস্থিত “রহমান টাওয়ার” ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান BRAC Bank-এর নতুন শাখা। জেলার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই নতুন শাখা চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রবিবার (১৭ মে ২০২৬) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নায়িরুজ্জামান। তিনি ফিতা কেটে ও কেক কেটে নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বর্তমান সময়ে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা। ব্র্যাক ব্যাংকের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান নীলফামারীতে নতুন শাখা চালু করায় জেলার ব্যবসায়ী, প্রবাসী পরিবার ও সাধারণ গ্রাহকরা আরও সহজে উন্নত ব্যাংকিং সুবিধা পাবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী শাখার ব্যবস্থাপক মোঃ রাকিবুল ইসলাম, অপারেশন ম্যানেজার মাহমুদুল হাসান, রিলেশনশিপ ম্যানেজার সাদিয়া আফরিন এবং এসএমই বিভাগীয় কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা জানান, নতুন এই শাখার মাধ্যমে গ্রাহকরা সঞ্চয়ী হিসাব, ঋণ সুবিধা, এসএমই ব্যাংকিং, কার্ড সেবা, এজেন্ট ব্যাংকিং এবং ডিজিটাল লেনদেনসহ আধুনিক সব ধরনের ব্যাংকিং সুবিধা এক ছাদের নিচে পাবেন। পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করা হয়।
পরে অতিথিরা নতুন শাখার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং গ্রাহকসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  ভোলায় কোটি টাকার অবৈধ ইলিশ জব্দ, ৩ ট্রাক আটক