Dhaka ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সড়ক নয় যেন সরু খাল, ভোগান্তিতে নাগরপুর চৌহালীবাসী ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে অপমৃত্যু : ২ জমকালো আয়োজনে বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ প্রবাস জীবনের কষ্টে গড়া কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ জামালপুরের সরিষাবাড়িতে, ইয়াবা সহ এক যুবক গ্রেফতার নীলফামারীতে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন আধুনিক ব্যাংকিং সেবায় যুক্ত হলো নতুন দিগন্ত দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে  নিহত ১ গাজীপুর ডুয়েটে ভিসি নিয়োগ ইস্যুতে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশ-ছাত্রদল মুখোমুখি

ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিনে উপকূলীয় অঞ্চলের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ রবিবার (১৭ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। তজুমদ্দিন থানাধীন শশীগঞ্জ বাজার সংলগ্ন কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিনে এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে তজুমদ্দিন ও এর আশপাশের অঞ্চলের সর্বমোট ৩৫২ জন অসহায়, দুঃস্থ ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা এবং উন্নত মানের ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কোস্ট গার্ডের এই ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  কোনাবাড়ীর জরুনে প্রকাশ্যে দেহ ব্যবসার অভিযোগ, পুলিশের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী
Tag :
জনপ্রিয় পোস্ট

সড়ক নয় যেন সরু খাল, ভোগান্তিতে নাগরপুর চৌহালীবাসী

ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

আপডেটের সময়: ০৫:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিনে উপকূলীয় অঞ্চলের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ রবিবার (১৭ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। তজুমদ্দিন থানাধীন শশীগঞ্জ বাজার সংলগ্ন কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিনে এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে তজুমদ্দিন ও এর আশপাশের অঞ্চলের সর্বমোট ৩৫২ জন অসহায়, দুঃস্থ ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা এবং উন্নত মানের ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কোস্ট গার্ডের এই ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  সড়ক নয় যেন সরু খাল, ভোগান্তিতে নাগরপুর চৌহালীবাসী