
মোঃ কাইয়ুম হাসান স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) ঠাকুরগাঁও পুলিশ লাইনসে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর বিভিন্ন ধাপে উত্তীর্ণ প্রার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন মোঃ বেলাল হোসেন। এ সময় পুলিশ সদর দপ্তর থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তারা, নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ কর্মকর্তারা এবং ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশে যোগ্য, সৎ ও মেধাবী প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ কঠোর নজরদারি ও নির্ধারিত বিধিমালা অনুসরণ করে সম্পন্ন করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না থাকে।
প্রতিবেদকের নাম 



















