Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা ইপিজেডের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ: আমির খসরু ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেড় লাখ মানুষের জন্য ৫ জন চিকিৎসক, ‘মরার ওপর খাঁড়ার ঘা’ শয্যা সংকট কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা: লালপুরে ৫টি স্মার্টফোনসহ দুই ভাই গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:- চট্টগ্রামের ফটিকছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার দাঁতমারা চা বাগান ও নেপচুন চা বাগানের ত্রিপুরা পাড়ায় সনাতন সংগঠন বস্ত্র বিতরণের আয়োজন করে। শ্রমিক নেতা নিরঞ্জন নাথ মন্টুর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী। প্রণজিৎ সেন ও সুজন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেব নন্দন দত্ত। উপস্থিত ছিলেন অর্জুন নাথ, কৃষ্ণ ধন শীল ,অনুপম ভট্টাচার্য, সাংবাদিক শ্যামল নন্দী,রুপম ভট্টাচার্য,টিুট দে,বাবন বিশ্বাস,শুভ নন্দী সহ সনাতন সংগঠনের কর্মীরা। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময় সুবিধাবঞ্চিত। তাই শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাগানের নিম্ন আয়ের শ্রমিকদের জন্য আমরা সনাতন সংগঠনের পক্ষ থেকে কিছু উপহার নিয়ে উপস্থিত হয়েছি। যাতে শ্রমিকরা একটু হলেও আনন্দ পায়। চা শ্রমিকরা শারদীয়া দুর্গাপূজার বস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

চা শ্রমিকরা জানান,সনাতন সংগঠনের পক্ষ থেকে পূজার আগেই নতুন কাপড় পেলাম। সংগঠনের সকল সদস্যের জন্য প্রাণভরে আশীর্বাদ করছি।নতুন পোশাক হাতে পেয়ে আনন্দে বিমোহিত হয়ে পূজার আগেই আনন্দের হাসি নিয়ে ঘরে ফিরছে চা বাগানের শ্রমিকরা। সংগঠন সূত্রে জানা যায়,সনাতন সংগঠন একটি ধর্মীয় ,স্বেচ্ছাসেবী, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজায় চা-বাগানের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  নওগাঁর উত্তরা কোল্ড স্টোরেজে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কৃষকদের মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

আপডেটের সময়: ১০:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:- চট্টগ্রামের ফটিকছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার দাঁতমারা চা বাগান ও নেপচুন চা বাগানের ত্রিপুরা পাড়ায় সনাতন সংগঠন বস্ত্র বিতরণের আয়োজন করে। শ্রমিক নেতা নিরঞ্জন নাথ মন্টুর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী। প্রণজিৎ সেন ও সুজন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেব নন্দন দত্ত। উপস্থিত ছিলেন অর্জুন নাথ, কৃষ্ণ ধন শীল ,অনুপম ভট্টাচার্য, সাংবাদিক শ্যামল নন্দী,রুপম ভট্টাচার্য,টিুট দে,বাবন বিশ্বাস,শুভ নন্দী সহ সনাতন সংগঠনের কর্মীরা। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময় সুবিধাবঞ্চিত। তাই শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাগানের নিম্ন আয়ের শ্রমিকদের জন্য আমরা সনাতন সংগঠনের পক্ষ থেকে কিছু উপহার নিয়ে উপস্থিত হয়েছি। যাতে শ্রমিকরা একটু হলেও আনন্দ পায়। চা শ্রমিকরা শারদীয়া দুর্গাপূজার বস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চা শ্রমিকরা জানান,সনাতন সংগঠনের পক্ষ থেকে পূজার আগেই নতুন কাপড় পেলাম। সংগঠনের সকল সদস্যের জন্য প্রাণভরে আশীর্বাদ করছি।নতুন পোশাক হাতে পেয়ে আনন্দে বিমোহিত হয়ে পূজার আগেই আনন্দের হাসি নিয়ে ঘরে ফিরছে চা বাগানের শ্রমিকরা। সংগঠন সূত্রে জানা যায়,সনাতন সংগঠন একটি ধর্মীয় ,স্বেচ্ছাসেবী, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজায় চা-বাগানের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে ১ হাজার ৮০ কৃষকসহ অসহায়দের মাঝে সরকারি সহায়তা বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী