Dhaka ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোর জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থল ধ্বংসে চসিকের অভিযান নাটোর পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা নাগরপুরে এমপি লাভলু ও তার সহধর্মিনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার উদ্ধার বিপুল পরিমাণ মাদকের চালান বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনে ছাত্রী মেসে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার

ধুনটে মাদক বিক্রির অভিযোগে নারীসহ ২ জন গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

​ধুনট (বগুড়া) প্রতিনিধি: মাদক দ্রব্য ( গাঁজা) বিক্রির অভিযোগে দুইজন আসামিকে আজ( ৬ সেপ্টেম্বর)রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করে ধুনট থানা পুলিশ। বগুড়ার ধুনটে ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র (ডিজিটাল স্কেল) দিয়ে মেপে গাঁজা বিক্রির অভিযোগে পৃথক দুটি অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে কূটিবাড়ী গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে নিজ বসতবাড়ির শয়নকক্ষের তোশকের নিচ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ শ্রীমতী বেলী রায় (৪০)-কে আটক করা হয়। তিনি কূটিবাড়ী গ্রামের শ্রী শম্ভু রায়ের স্ত্রী। ​

আরও পড়ুনঃ  সপ্তম শ্রেণির সেই স্বপ্ন, আজ আল-আজহারের পথে শওকত

অপরদিকে, একই দিন দুপুরে ধুনটের রামনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. মমিন শাহ্ (৩৫)-কে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিলচাপড়ী গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে তার হাতে থাকা শপিং ব্যাগে রাখা ২০ পুড়িয়া গাঁজা ডিজিটাল স্কেলের সাহায্যে মেপে ২০০ গ্রাম নিশ্চিত হয়ে জব্দ করা হয়। ​ধুনট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাদক কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত

ধুনটে মাদক বিক্রির অভিযোগে নারীসহ ২ জন গ্রেপ্তার

আপডেটের সময়: ০৪:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

​ধুনট (বগুড়া) প্রতিনিধি: মাদক দ্রব্য ( গাঁজা) বিক্রির অভিযোগে দুইজন আসামিকে আজ( ৬ সেপ্টেম্বর)রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করে ধুনট থানা পুলিশ। বগুড়ার ধুনটে ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র (ডিজিটাল স্কেল) দিয়ে মেপে গাঁজা বিক্রির অভিযোগে পৃথক দুটি অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে কূটিবাড়ী গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে নিজ বসতবাড়ির শয়নকক্ষের তোশকের নিচ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ শ্রীমতী বেলী রায় (৪০)-কে আটক করা হয়। তিনি কূটিবাড়ী গ্রামের শ্রী শম্ভু রায়ের স্ত্রী। ​

আরও পড়ুনঃ  শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার

অপরদিকে, একই দিন দুপুরে ধুনটের রামনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. মমিন শাহ্ (৩৫)-কে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিলচাপড়ী গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে তার হাতে থাকা শপিং ব্যাগে রাখা ২০ পুড়িয়া গাঁজা ডিজিটাল স্কেলের সাহায্যে মেপে ২০০ গ্রাম নিশ্চিত হয়ে জব্দ করা হয়। ​ধুনট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাদক কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ