Dhaka ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন দক্ষিণ কেরানীগঞ্জে ওয়াশিং ফ্যাক্টরির মেশিনে কাটা পড়ে শিশু শ্রমিকের মৃত্যু অভিযান আর জরিমানায় থামছে না মিঠাপুকুরের ভেজাল গুড়ের দৌরাত্ম্য লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এক বছরে ১২ লক্ষাধিক টাকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঈদগাঁও মডেল হাসপাতাল হাত পায়ের রগ অবশ,চিকিৎসার খরচ জোগাতে পারছেন না ক্ষেতলালের কাউছারের পরিবার পত্নীতলায় আদিবাসীদের বর্ণাঢ্য কারাম উৎসব পালিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড দ্রুত বিচার দ্রুত রায়-শাস্তি কার্যকরে দীর্ঘ অপেক্ষা

ধুনটে ক্ষেতমজুর সমিতির প্রচার মিছিল, ৪ ডিসেম্বর জাতীয় সমাবেশ সফল করার আহ্বান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ সময় দেখুন

​মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি:

কাজ, উপযুক্ত মজুরি, খাদ্য, চিকিৎসা ও সর্বজনীন রেশন ব্যবস্থার দাবিতে আগামী ৪ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ার ধুনটে প্রচার মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

ধুনট উপজেলা কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ ও প্রচার মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুনঃ  সাত দফা দাবিতে ফরিদপুর দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন

​সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সভাপতি শাহ সন্তোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি লিয়াকত আলী, শেরপুর উপজেলার নেতা নিমাই ঘোষ, ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শামছুল হক এবং উপজেলা কমিটির নেতা মোঃ আলম হোসেন।

​বক্তারা বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ আজ দিশেহারা; তাই অবিলম্বে দরিদ্রদের জন্য ৫ টাকা কেজি দরে চাল, আটা ও লবণ প্রদানসহ স্বল্পমূল্যে তেল, ডাল, চিনি ও কেরোসিন সরবরাহ করে পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালু করতে হবে। একই সঙ্গে ষাটোর্ধ্ব প্রবীণ মজুরদের জন্য বিনা জামানতে মাসে ১০ হাজার টাকা পেনশন চালু, ১০০ দিনের কর্মসংস্থান কর্মসূচি পুনরায় সব উপজেলায় চালুকরণ ও মজুরি বৃদ্ধি, দুর্নীতি-লুটপাট বন্ধ এবং খাস জমি ভূমিহীনদের মাঝে বণ্টন ও খাস জলাশয়ের ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  রাজধানীর চারপাশের নদ-নদী দূষণের ৪২৪ উৎস শনাক্ত: পরিবেশ প্রতিমন্ত্রী

​নেতৃবৃন্দ আগামী ৪ ডিসেম্বর বেলা ২টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জাতীয় সমাবেশ সফল করতে ধুনট উপজেলার সর্বস্তরের ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির স্থানীয় নেতা বেলায়েত হোসেন, আলম, আলতাফ প্রামাণিকসহ জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ধুনটে ক্ষেতমজুর সমিতির প্রচার মিছিল, ৪ ডিসেম্বর জাতীয় সমাবেশ সফল করার আহ্বান

আপডেটের সময়: ০৫:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

​মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি:

কাজ, উপযুক্ত মজুরি, খাদ্য, চিকিৎসা ও সর্বজনীন রেশন ব্যবস্থার দাবিতে আগামী ৪ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ার ধুনটে প্রচার মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

ধুনট উপজেলা কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ ও প্রচার মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুনঃ  বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেনের ৪২ শিক্ষার্থী পেল বৃত্তির সম্মাননা

​সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সভাপতি শাহ সন্তোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি লিয়াকত আলী, শেরপুর উপজেলার নেতা নিমাই ঘোষ, ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শামছুল হক এবং উপজেলা কমিটির নেতা মোঃ আলম হোসেন।

​বক্তারা বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ আজ দিশেহারা; তাই অবিলম্বে দরিদ্রদের জন্য ৫ টাকা কেজি দরে চাল, আটা ও লবণ প্রদানসহ স্বল্পমূল্যে তেল, ডাল, চিনি ও কেরোসিন সরবরাহ করে পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালু করতে হবে। একই সঙ্গে ষাটোর্ধ্ব প্রবীণ মজুরদের জন্য বিনা জামানতে মাসে ১০ হাজার টাকা পেনশন চালু, ১০০ দিনের কর্মসংস্থান কর্মসূচি পুনরায় সব উপজেলায় চালুকরণ ও মজুরি বৃদ্ধি, দুর্নীতি-লুটপাট বন্ধ এবং খাস জমি ভূমিহীনদের মাঝে বণ্টন ও খাস জলাশয়ের ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  নাগরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, কঠোর হুঁশিয়ারি