
আ: জলিল শ্রীপুর,মাগুরা
আজ ২৯ আগস্ট রোজ শনিবার বেলা ১১টায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কমলাপুর খেয়া ঘাটে সরকারি জমি দখল,অবৈধ বালু উত্তোলন ও জনসাধারণের চলাচলের পথে বালু মজুদ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নাজমুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরিবেশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত কমলাপুর গ্রামের মো:জামাল হোসেন কে বিশ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ২দিনের মধ্যে সমস্ত বালু সরিয়ে অন্যত্র নেওয়ার নির্দেশ দেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আয়ুব হোসেন খান,নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো:আ:মালেক, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মো:মোজাফফর হোসেন মুন্না এছাড়াও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামের মোহাম্মদ জামাল খান এবং নাকোল গ্রামের মাহমুদ কমলাপুর খেয়া ঘাটের চলাচলের জায়গা দখল করে অবৈধভাবে বালু ব্যবসা পরিচালনা করে আসছে।
প্রতিবেদকের নাম 



















