
মোঃ জালাল উদ্দিন, দেবিদ্বার উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক মাদকসেবীকে এক মাসের (৩০ দিন) বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৯ আগস্ট) দেবিদ্বার উপজেলার রসুলপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রসুলপুর মধ্যপাড়া গ্রামের মোঃ আলেক মিয়ার ছেলে মোঃ জসিম (৩৮)। জানা যায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর মধ্যপাড়ায় অবৈধ মাদক সেবনের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক সেবনকালে হাতেনাতে মোঃ জসিমকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানায়, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















