Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পরমাণু যুদ্ধের পথেই কি বিশ্ব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মেদা কালীবাড়ীতে বিপুলসংখ্যক ভক্তের সমাগম জয়ন্তী মেডিকেল সেন্টার শুভ উদ্বোধন রাজধানী ঢাকা ঘিরে অবৈধ ৭৫০ ইটভাটা কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া আটোয়ারীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব যথাযথ মর্যাদায় উদযাপন দক্ষিণ কেরানীগঞ্জে শুভ জন্মাষ্টমী ও বর্ণাঢ্য রথযাত্রা উদযাপিত: প্রধান অতিথি ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

আবদুল আজিজ সায়েম, (কোম্পানীগঞ্জ) নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ভজন-কীর্তন, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ, কোম্পানীগঞ্জের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে পবিত্র গীতা পাঠ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভা এলাকা থেকে পৃথক পৃথক শোভাযাত্রা এসে বসুরহাট পৌরসভা সংলগ্ন বটতলায় একত্রিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুনঃ  শরণখোলায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শোভাযাত্রাটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও ভজন-কীর্তনের সুরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বসুরহাট পৌরসভার শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা উদ্‌যাপন ফ্রন্টের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব বাবু অসীম মজুমদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বাবু মাখল লাল মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সদস্যসচিব বাবু তুষার কান্তি ভৌমিক।

আরও পড়ুনঃ  মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে প্রধান অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান। বিশেষ বক্তব্য দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে’: ত্রাণ বিতরণকালে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজসেবক অরবিন্দ ভৌমিক। আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব পালনের পাশাপাশি অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা জরুরি। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পরে দুপুর ১টার দিকে শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে জন্মাষ্টমী উপলক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া সন্ধ্যায় গীতাপাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

পরমাণু যুদ্ধের পথেই কি বিশ্ব

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

আপডেটের সময়: ০৫:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আবদুল আজিজ সায়েম, (কোম্পানীগঞ্জ) নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ভজন-কীর্তন, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ, কোম্পানীগঞ্জের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে পবিত্র গীতা পাঠ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভা এলাকা থেকে পৃথক পৃথক শোভাযাত্রা এসে বসুরহাট পৌরসভা সংলগ্ন বটতলায় একত্রিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ

শোভাযাত্রাটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও ভজন-কীর্তনের সুরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বসুরহাট পৌরসভার শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা উদ্‌যাপন ফ্রন্টের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব বাবু অসীম মজুমদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বাবু মাখল লাল মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সদস্যসচিব বাবু তুষার কান্তি ভৌমিক।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে শুভ জন্মাষ্টমী ও বর্ণাঢ্য রথযাত্রা উদযাপিত: প্রধান অতিথি ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে প্রধান অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান। বিশেষ বক্তব্য দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে ট্রাক চাপায় নারী পোশাকশ্রমিকের করুণ মৃত্যুতে উত্তাল শ্রমিক সংগঠন