Dhaka ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক দম্পতির করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর থেকে বিকেলের মধ্যে উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৬০) ও তাঁর স্ত্রী রমিছা খাতুন (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, রমিছা খাতুনের আগের পক্ষের মেয়ে খাদিজা ও তাঁর স্বামী কর্মসূত্রে নাটোরে বসবাস করায় কাহালুর ওই বাড়িতে আনোয়ার-রমিছা দম্পতি একাই থাকতেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টার দিকে স্থানীয় বাসিন্দা পুটু মিয়া পানি পান করার জন্য বাড়িটিতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে আনোয়ার হোসেন ও রমিছা খাতুনকে বৈদ্যুতিক তারের সংস্পর্শে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ এবং তারের বিভিন্ন স্থানে ছেঁড়া অংশ ও লিকেজ থাকায় পুরো ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে ওই দম্পতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি আরও জানান, মরদেহ দুটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০৯:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক দম্পতির করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর থেকে বিকেলের মধ্যে উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৬০) ও তাঁর স্ত্রী রমিছা খাতুন (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, রমিছা খাতুনের আগের পক্ষের মেয়ে খাদিজা ও তাঁর স্বামী কর্মসূত্রে নাটোরে বসবাস করায় কাহালুর ওই বাড়িতে আনোয়ার-রমিছা দম্পতি একাই থাকতেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টার দিকে স্থানীয় বাসিন্দা পুটু মিয়া পানি পান করার জন্য বাড়িটিতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে আনোয়ার হোসেন ও রমিছা খাতুনকে বৈদ্যুতিক তারের সংস্পর্শে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন।

আরও পড়ুনঃ  ঈদ-পরবর্তী সময়েও পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ এবং তারের বিভিন্ন স্থানে ছেঁড়া অংশ ও লিকেজ থাকায় পুরো ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে ওই দম্পতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি আরও জানান, মরদেহ দুটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় ভোলায় দোয়া মাহফিল