Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি বান্দরবানে সাড়ে ৩ একর জমি জবরদখলের চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার লালপুরে বসতবাড়ি থেকে ১৬ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার, গ্রেপ্তার ১ পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা

কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৩১১ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নে নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস, মুরগি ও ডিমের হাট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আয়োজিত এ হাটের উদ্বোধন করেন ৩ নং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ।এ সময় উপস্থিত ছিলেন মর্যাদা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফুজা খাতুন,মর্যাদা প্রকল্পের ইউনিট ম্যানেজার অনিতা রানী গুহ, ইউনিট অ্যাকাউন্ট্যান্ট মোরশেদা মমতাজ, এফএফ নিরঞ্জন চন্দ্র বর্মন, আরজু খাতুন ও শিরিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনের পর হাটে ক্রেতা ও বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে : রাসিক প্রশাসক ​

 

বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস, মুরগি ও ডিম ক্রয় করেন। অন্যদিকে বিক্রেতারাও তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে সন্তোষ প্রকাশ করেন।সুবিধাভোগী নারী কৃষকরা জানান, মর্যাদা প্রকল্পের আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা হাঁস-মুরগি পালন শুরু করেছেন। বর্তমানে এ খাত থেকে আয় করে তারা স্বাবলম্বী হচ্ছেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটছে। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে হাটের কার্যক্রম আরও সম্প্রসারণ ও নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।স্থানীয়দের মতে, নারী উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বাজারজাতকরণের এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং নারীদের আত্মনির্ভরশীলতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে ব্যবসায়ী হাসানের দুই দিনেও সন্ধান নেই, উৎকণ্ঠায় পরিবার
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

আপডেটের সময়: ০৬:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নে নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস, মুরগি ও ডিমের হাট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আয়োজিত এ হাটের উদ্বোধন করেন ৩ নং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ।এ সময় উপস্থিত ছিলেন মর্যাদা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফুজা খাতুন,মর্যাদা প্রকল্পের ইউনিট ম্যানেজার অনিতা রানী গুহ, ইউনিট অ্যাকাউন্ট্যান্ট মোরশেদা মমতাজ, এফএফ নিরঞ্জন চন্দ্র বর্মন, আরজু খাতুন ও শিরিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনের পর হাটে ক্রেতা ও বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

 

বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস, মুরগি ও ডিম ক্রয় করেন। অন্যদিকে বিক্রেতারাও তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে সন্তোষ প্রকাশ করেন।সুবিধাভোগী নারী কৃষকরা জানান, মর্যাদা প্রকল্পের আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা হাঁস-মুরগি পালন শুরু করেছেন। বর্তমানে এ খাত থেকে আয় করে তারা স্বাবলম্বী হচ্ছেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটছে। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে হাটের কার্যক্রম আরও সম্প্রসারণ ও নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।স্থানীয়দের মতে, নারী উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বাজারজাতকরণের এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং নারীদের আত্মনির্ভরশীলতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জে বিকট হর্নে অতিষ্ঠ মানুষ