
মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা, প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) বাদ আছর ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের ‘সাফিয়া খাতুন মাউৎ বাড়ী জামে মসজিদে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশন ও স্থানীয় অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মো. আকবর (উপদেষ্টা, নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশন) মো. এমরান (সাধারণ সম্পাদক, নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশন) মো. শরীফ ও মো. ইব্রাহিম শরীফ (সদস্য) আক্তার হোসেন ও মো. জসিম (যুবদল নেতা) মো. সোহরাব ও মো. মানসুর মোল্লা (স্বেচ্ছাসেবক দল নেতা) অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সরোয়ার। মোনাজাতে আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিবেদকের নাম 



















