Dhaka ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চৌরাট শিবপুর বরেন্দ্র কলেজ মাঠে জমে উঠেছে ঐতিহ্যবাহী হাতখেলা বাড়তি খরচ ও কম দামে ঈশ্বরদীতে কমেছে শিমের আবাদ সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ০২কর্মী গ্রেপ্তার নির্মাণসামগ্রীর দাম চড়া স্থবির দেশের উন্নয়নকাজ ​কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের ৬২৪ জন আটক ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক মাদারগঞ্জে উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে, ৩০৭ কেজি মাছের পোনা অবমুক্তকরণ…. কাউনিয়া কলেজে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির ক্লাস শুরু নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

কাউনিয়া কলেজে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির ক্লাস শুরু নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ‘এসো হে নবীন, সবুজ চত্বরে—শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে কলেজটিতে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির আনুষ্ঠানিক ক্লাস কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সফিকুল আলম (সফি)। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম।

আরও পড়ুনঃ  মান্দায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের মিছিল-সমাবেশ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ এ কে এম জোনাদে আহমেদ, ইউপি চেয়ারম্যান ও অভিভাবক আনসার আলী, কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মোহসিন হিরা, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের প্রধান আব্দুল জলিল, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মো. ফকরুল ইসলাম রায়হান, কলেজ ছাত্রদলের সভাপতি আলিম নূর হোসেন, শিক্ষার্থী রাফিয়া রায়হানসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুনঃ  ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, উচ্চশিক্ষার প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা তৈরি করাও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে তারা উল্লেখ করেন। বক্তারা বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সততা, শৃঙ্খলা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা করতে হবে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত

কলেজ কর্তৃপক্ষ জানায়, নতুন শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

চৌরাট শিবপুর বরেন্দ্র কলেজ মাঠে জমে উঠেছে ঐতিহ্যবাহী হাতখেলা

কাউনিয়া কলেজে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির ক্লাস শুরু নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

আপডেটের সময়: ০৪:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ‘এসো হে নবীন, সবুজ চত্বরে—শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে কলেজটিতে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির আনুষ্ঠানিক ক্লাস কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সফিকুল আলম (সফি)। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম।

আরও পড়ুনঃ  ফেনী সাংবাদিক ইউনিটির কার্যকরি কমিটির মতবিনিময় সভা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ এ কে এম জোনাদে আহমেদ, ইউপি চেয়ারম্যান ও অভিভাবক আনসার আলী, কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মোহসিন হিরা, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের প্রধান আব্দুল জলিল, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মো. ফকরুল ইসলাম রায়হান, কলেজ ছাত্রদলের সভাপতি আলিম নূর হোসেন, শিক্ষার্থী রাফিয়া রায়হানসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে, ৩০৭ কেজি মাছের পোনা অবমুক্তকরণ....

অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, উচ্চশিক্ষার প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা তৈরি করাও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে তারা উল্লেখ করেন। বক্তারা বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সততা, শৃঙ্খলা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা করতে হবে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  তালাকের জেরে নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা