
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জামায়াত-এনসিপির বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদে নওগাঁর মান্দায় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা যুবদলের আয়োজনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রসাদপুর চৌরাস্তার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নূরবক্স মন্ডল, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী নার্গিস আক্তারসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 



















