Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নাটোরের লালপুরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

কক্সবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৩২ সময় দেখুন

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবিতে কক্সবাজার সমুদ্র নগরী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৫ টার দিকে নগরের শহীদ মিনার চত্বরে সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সড়ক অবরোধের কারণে বাস স্টেশন দিয়ে শহীদ মিনার পযর্ন্ত সড়কে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। ওই সময় শিক্ষার্থীদের জন্য পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় তারা দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান। এ সময় রায়হান নামের শিক্ষার্থী বলেন, চলমান বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটের কারণে অনেক জেলার শিক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ  বান্দরবানে শিক্ষা সামগ্রী, পাওয়ার টিলার ও সেলাই মেশিন বিতরণ

তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা প্রয়োজন। দাবিগুলোর মধ্যে রয়েছে- বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা এবং বৃষ্টির কারণে যাদের অ্যাডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে বোর্ড থেকে পুনরায় কাগজপত্র সরবরাহ করা। পুলিশি নিরাপত্তা জোরদার করেন । পরে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরও পড়ুনঃ  বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি করে ২২৫০০ পিস ইয়াবা উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কক্সবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আপডেটের সময়: ০৬:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবিতে কক্সবাজার সমুদ্র নগরী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৫ টার দিকে নগরের শহীদ মিনার চত্বরে সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সড়ক অবরোধের কারণে বাস স্টেশন দিয়ে শহীদ মিনার পযর্ন্ত সড়কে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। ওই সময় শিক্ষার্থীদের জন্য পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় তারা দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান। এ সময় রায়হান নামের শিক্ষার্থী বলেন, চলমান বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটের কারণে অনেক জেলার শিক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ  টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা প্রয়োজন। দাবিগুলোর মধ্যে রয়েছে- বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা এবং বৃষ্টির কারণে যাদের অ্যাডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে বোর্ড থেকে পুনরায় কাগজপত্র সরবরাহ করা। পুলিশি নিরাপত্তা জোরদার করেন । পরে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরও পড়ুনঃ  তিস্তায় টাস্কফোর্সের বড় ধাক্কা: ধ্বংস ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন, অসাধু সিন্ডিকেটে আতঙ্ক