Dhaka ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে পুকুরের মাছ চুরি করল দুষ্কৃতকারীরা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা তাহিরপুরে মিয়ারচর খেয়া পাড়াপাড়ে মালামালের অতিরিক্ত ভাড়া আদায় করার প্রতিবাদে মানববন্ধন নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম পত্নীতলায় মধইল বি এল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান শুরু জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় এসএসসি রেজাল্ট ভরাডুবি, দুই বিদ্যালয়ে সবাই ফেল

এসএসসির ফলে কোন বোর্ডে পাসের হার কত

নিজস্ব প্রতিবেদকঃ এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে পাসের হারে দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। আর জিপিএ ৫ পাওয়ার দিক থেকেও সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড। এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী। আজ সোমবার সকালে প্রকাশিত ফলাফলে বোর্ডভিত্তিক পাসের হার ও জিপিএ ৫ এর চিত্রে এমন তথ্য পাওয়া গেছে।

ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন।
যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন।
রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।
বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন।
সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন।
দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন।
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন।

আরও পড়ুনঃ  বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। আজ সোমবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুনঃ  হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক

এসএসসির ফলে কোন বোর্ডে পাসের হার কত

আপডেটের সময়: ০৪:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে পাসের হারে দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। আর জিপিএ ৫ পাওয়ার দিক থেকেও সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড। এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী। আজ সোমবার সকালে প্রকাশিত ফলাফলে বোর্ডভিত্তিক পাসের হার ও জিপিএ ৫ এর চিত্রে এমন তথ্য পাওয়া গেছে।

ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন।
যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন।
রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।
বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন।
সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন।
দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন।
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিল বিএনপি