Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সভাপতি মোহন আখন্দ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত লালপুরে মাতুয়ারার স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই বেঁচে থাকার অবলম্বন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবৈধ বাইক রেসিং বন্ধ ও হৃদয়ের মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক  এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক বাঘায় জামায়াতের উদ্যোগে ১১০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

এমপি গোলাম মোহাম্মদ সিরাজের হাত ধরে উদ্বোধন হচ্ছে ধুনটে ৬ কোটি টাকার আধুনিক প্রশাসনিক ভবন:

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৩ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট শেরপুর আসনের জাতীয় সংসদ সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজের হাত ধরে এক নতুন যুগে প্রবেশ করছে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ। দৃষ্টিনন্দন স্থাপত্য, আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা আর সুপরিকল্পিত অবকাঠামো নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার তলা বিশিষ্ট বহুল কাঙ্ক্ষিত ‘সম্প্রসারিত প্রশাসনিক ভবন’।বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফলক উন্মোচন করে ভবনটির শুভ উদ্বোধন করবেন সংসদ সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজ।

​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০২২ সালে ভবনটির নির্মাণকাজ শুরু করা হয়েছিল। আধুনিক নকশায় নির্মিত সুদৃশ্য এই ভবনে মোট ৩০টি কক্ষ রয়েছে। যেখানে উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ ৭টি সরকারি দপ্তরের প্রশাসনিক কাজ পরিচালিত হবে। এতদিন প্রশাসনিক সেবা নিতে এসে সাধারণ মানুষকে বিভিন্ন ভবনে ছোটাছুটি করতে হলেও, এখন থেকে এক ছাদের নিচেই সমন্বিত প্রশাসনিক সেবা মিলবে। ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি ও সময় অপচয় অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।প্রশাসনিক ভবন ও সেবার মান প্রসঙ্গে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী জানান, “কেবলমাত্র একটি সুদৃশ্য ভবন বা অবকাঠামো গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য নয়; আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আনাই মূল উদ্দেশ্য। এই শুভ উদ্বোধনের মাধ্যমে ধুনটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ  দৈনিক জনতা শিগগিরই গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হবে: ওবায়দুর রহমান শাহীন

​এছাড়া নবনির্মিত এই ভবনে স্থানীয় সংসদ সদস্যের জন্য একটি পৃথক ও সুসজ্জিত কার্যালয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও তৃণমূলের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, সমন্বয় এবং নাগরিক সমস্যা সমাধানের পথ আরও সুগম ও সুদৃঢ় হবে।​উপজেলা পরিষদের পাশেই প্রায় শেষ পর্যায়ে রয়েছে ২০০ আসনবিশিষ্ট একটি আধুনিক অডিটোরিয়াম হলের নির্মাণকাজ চলমান রয়েছে । এই হলটি চালু হলে বড় পরিসরে সভা, সেমিনার, প্রশিক্ষণ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও সরকারি অনুষ্ঠান আয়োজনের জন্য নতুনত্বের সৃষ্টি হবে।ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ.কে.এম তৌহিদুল আলম মামুন বলেন, “দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও সাধারণ মানুষের ভোগান্তি দূরীকরণে এই আধুনিক প্রশাসনিক ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক সুবিধার মধ্য দিয়ে নাগরিক সেবা প্রদান ত্বরান্বিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।

আরও পড়ুনঃ  বজ্রপাতের ঝুঁকি কমাতে শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্প ২০২৬ এর শুভ উদ্ধোধন।

​ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনসুর আহমেদ পাশা জানান, “ধুনটবাসীর প্রত্যাশা পূরণে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তৃণমূলের মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজেই সেবা পেতে পারেন, সেদিকে প্রশাসনকে খেয়াল রাখতে হবে। ​ধুনট পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলিমুদ্দিন হারুন মন্ডল বলেন, “পৌরবাসীসহ পুরো উপজেলাবাসী এক ছাদের নিচে সকল গুরুত্বপূর্ণ সরকারি সেবা পাবেন, যা প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করবে। ​ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন চঞ্চল বলেন, “নতুন ভবনটি শুধু দৃষ্টিনন্দনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নাগরিক সেবা নিশ্চিতের কেন্দ্রবিন্দু হয়ে উঠুক। আমরা চাই সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের কাজ সম্পন্ন করতে পারেন। এদিকে প্রশাসনিক ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে পুরো ধুনট উপজেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দ ও বিপুল উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় এক প্রবীণ বাসিন্দা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আগে সামান্য একটা সরকারি কাজের জন্য উপজেলার এক দপ্তর থেকে অন্য দপ্তরে দৌড়াদৌড়ি করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন একই ভবনে সব সেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় আমাদের সময় ও অর্থ দুটোই বাঁচবে। এই আধুনিক ভবনটি ধুনটের দৃশ্যপট বদলে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে সরকারি সেবা পৌঁছে দিতে এক মাইলফলক হয়ে থাকবে।”

আরও পড়ুনঃ  শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ।
Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সভাপতি মোহন আখন্দ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন

এমপি গোলাম মোহাম্মদ সিরাজের হাত ধরে উদ্বোধন হচ্ছে ধুনটে ৬ কোটি টাকার আধুনিক প্রশাসনিক ভবন:

আপডেটের সময়: ১১:৫৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট শেরপুর আসনের জাতীয় সংসদ সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজের হাত ধরে এক নতুন যুগে প্রবেশ করছে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ। দৃষ্টিনন্দন স্থাপত্য, আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা আর সুপরিকল্পিত অবকাঠামো নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার তলা বিশিষ্ট বহুল কাঙ্ক্ষিত ‘সম্প্রসারিত প্রশাসনিক ভবন’।বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফলক উন্মোচন করে ভবনটির শুভ উদ্বোধন করবেন সংসদ সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজ।

​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০২২ সালে ভবনটির নির্মাণকাজ শুরু করা হয়েছিল। আধুনিক নকশায় নির্মিত সুদৃশ্য এই ভবনে মোট ৩০টি কক্ষ রয়েছে। যেখানে উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ ৭টি সরকারি দপ্তরের প্রশাসনিক কাজ পরিচালিত হবে। এতদিন প্রশাসনিক সেবা নিতে এসে সাধারণ মানুষকে বিভিন্ন ভবনে ছোটাছুটি করতে হলেও, এখন থেকে এক ছাদের নিচেই সমন্বিত প্রশাসনিক সেবা মিলবে। ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি ও সময় অপচয় অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।প্রশাসনিক ভবন ও সেবার মান প্রসঙ্গে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী জানান, “কেবলমাত্র একটি সুদৃশ্য ভবন বা অবকাঠামো গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য নয়; আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আনাই মূল উদ্দেশ্য। এই শুভ উদ্বোধনের মাধ্যমে ধুনটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আটোয়ারীর দোহসুহ দাখিল মাদ্রাসার বেহাল দশা,দেখার কেউ নেই