Dhaka ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন দক্ষিণ কেরানীগঞ্জে তিন কন্যার পর সাগর মোল্লার ঘরে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম ​ রায়পুরে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের উদ্বোধন, দক্ষতা উন্নয়নে গুরুত্ব লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে নাটোর জেলা পুলিশের সম্মাননা প্রদান জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎ মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক: বিরোধীদলীয় নেতা

এক রাতেই ৮টি গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

রিপোর্টার মোঃ আছিরুল ইসলাম, উপজেলা প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে যেন গরু চুরির মহোৎসব শুরু হয়েছে। একের পর এক গরু চুরির ঘটনায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।

সর্বশেষ শুক্রবার গভীর রাতে ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রমের ছিমরের রাস্তার পাশে অবস্থিত মামুনের বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়েছে বলে জানা গেছে। একই রাতে হলাইজানা-পাকুড়িয়া গ্রামেও আরও ৪টি গরু চুরির ঘটনা ঘটে। ফলে এক রাতেই মোট ৮টি গরু চুরি হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। কিন্তু চোর চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে খামারি ও কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  রাধানগরে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন দোয়া ও সমর্থন চাইলেন মেম্বার প্রার্থী মো  মাসুদ রানা (আকিনুর) ​

ভুক্তভোগীরা জানান, একটি গরু হারানো মানে একটি পরিবারের অর্থনৈতিক ভিত্তি নষ্ট হয়ে যাওয়া। এক রাতেই ৮টি গরু চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং পরিকল্পিত সংঘবদ্ধ চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা রাত্রীকালীন টহল জোরদার এবং গরু চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বৈদ্যুতিক জেনারেটরের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

ভাদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণের পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান— গরু চুরির এই ধারাবাহিক ঘটনা বন্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।

Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

এক রাতেই ৮টি গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

আপডেটের সময়: ০৩:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রিপোর্টার মোঃ আছিরুল ইসলাম, উপজেলা প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে যেন গরু চুরির মহোৎসব শুরু হয়েছে। একের পর এক গরু চুরির ঘটনায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।

সর্বশেষ শুক্রবার গভীর রাতে ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রমের ছিমরের রাস্তার পাশে অবস্থিত মামুনের বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়েছে বলে জানা গেছে। একই রাতে হলাইজানা-পাকুড়িয়া গ্রামেও আরও ৪টি গরু চুরির ঘটনা ঘটে। ফলে এক রাতেই মোট ৮টি গরু চুরি হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  ১৮ মামলায় জর্জরিত এক পরিবার, হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। কিন্তু চোর চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে খামারি ও কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বৈদ্যুতিক জেনারেটরের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

ভুক্তভোগীরা জানান, একটি গরু হারানো মানে একটি পরিবারের অর্থনৈতিক ভিত্তি নষ্ট হয়ে যাওয়া। এক রাতেই ৮টি গরু চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং পরিকল্পিত সংঘবদ্ধ চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা রাত্রীকালীন টহল জোরদার এবং গরু চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় খেলনা গাড়ি তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু