Dhaka ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ, এক যুবককে আটক করেছে র‍্যাব প্রতিটি জেলা পরিষদের দুর্নীতি-অনিয়মের অভিযোগ তদন্ত হবে: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত মিসেস মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে হাজার হাজার নেতাকর্মীর আনন্দ মিছিল চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয় নি। লালপুরে ফুটবল খেলায় অতিথি না করায় ভুয়া ‘১৪৪ ধারা’ জারি, ছাত্রদল নেতাকে শোকজ অগ্নিনিরাপত্তায় সচেতনতার আহ্বান হাজী আব্দুস সাত্তারের।

ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ

মোঃ সোহেল রানা, উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে ২ হাজার ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে মৌসুমি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে কৃষকদের উৎপাদন খরচ কিছুটা কমবে। পাশাপাশি মৌসুমি ফসল উৎপাদনে কৃষকরা আরও উৎসাহিত হবেন।
তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন সহায়তা অব্যাহত রয়েছে। কৃষকরা যাতে স্বল্প খরচে অধিক উৎপাদন করতে পারেন, সে লক্ষ্যে সরকারি প্রণোদনা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুমসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।

আরও পড়ুনঃ  স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী
Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ, এক যুবককে আটক করেছে র‍্যাব

ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ

আপডেটের সময়: ০১:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

মোঃ সোহেল রানা, উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে ২ হাজার ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে মৌসুমি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে কৃষকদের উৎপাদন খরচ কিছুটা কমবে। পাশাপাশি মৌসুমি ফসল উৎপাদনে কৃষকরা আরও উৎসাহিত হবেন।
তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন সহায়তা অব্যাহত রয়েছে। কৃষকরা যাতে স্বল্প খরচে অধিক উৎপাদন করতে পারেন, সে লক্ষ্যে সরকারি প্রণোদনা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুমসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।

আরও পড়ুনঃ  লাকসামে ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলশিক্ষকের