Dhaka ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ আদালতে পাল্টাপাল্টি মামলা মনপুরায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার, পাঠানো হলো শিশু আদালতে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার নন্দীগ্রামে পানিতে ভেসে উঠল শিশুর নিথর দেহ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মিষ্টান্ন বিতরণ লালপুরে পৃথক অভিযানে ১০টি স্মার্ট ফোন ও ৪০ হাজার টাকাসহ ৫ হ্যাকার আটক বগুড়ায় ড্রেন নির্মাণকাজের সময় মাটির নিচে মিলল এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধামরাই খাদ্য গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক থাকবে না: শামা ওবায়েদ

মোঃ শওকত আলী, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।সভায় বক্তব্যকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রতীক থাকবে না। প্রতীক ছাড়া নির্বাচন হলে প্রার্থীরা ব্যক্তিগত জনপ্রিয়তা, যোগ্যতা ও এলাকার মানুষের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  শ্রীপুরে নারী অপহরণ চেষ্টায় ভুয়া সিআইডির ৭ সদস্য আটক

তিনি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও সুদৃঢ় করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ,

আরও পড়ুনঃ  গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার

উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু ও মাহবুব আলী মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ, প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।সভায় বক্তারা বলেন, নগরকান্দার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।সভার শেষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক থাকবে না: শামা ওবায়েদ

আপডেটের সময়: ১০:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

মোঃ শওকত আলী, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।সভায় বক্তব্যকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রতীক থাকবে না। প্রতীক ছাড়া নির্বাচন হলে প্রার্থীরা ব্যক্তিগত জনপ্রিয়তা, যোগ্যতা ও এলাকার মানুষের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  শ্রীপুরে নারী অপহরণ চেষ্টায় ভুয়া সিআইডির ৭ সদস্য আটক

তিনি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও সুদৃঢ় করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ,

আরও পড়ুনঃ  লালপুরে পৃথক অভিযানে ১০টি স্মার্ট ফোন ও ৪০ হাজার টাকাসহ ৫ হ্যাকার আটক

উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু ও মাহবুব আলী মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ, প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।সভায় বক্তারা বলেন, নগরকান্দার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।সভার শেষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬