
আ:জলিল শ্রীপুর মাগুরা
মাগুরা জেলার শ্রীপুর থানার নাকোল পশ্চিমপাড়া এক নারীকে অপহরণের চেষ্টার সময় ভুয়া সিআইডি পরিচয়ধারী ৭ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।বুধবার ২৬ আগস্ট রাত ২টার দিকে শ্রীপুর থানার নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। মাগুরা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা ও নাকোল ক্যাম্পের পুলিশ যৌথভাবে এসআই আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করতে সমর্থ হয়। এসময় তাদের কাছ থেকে ভুয়া সিআইডি লেখা ৪টি জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, অপহরণে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন ঝিনাইদাহ সদরের পাগলাখানা গ্রামের মৃত আফজাল হোসেনের মেয়ে মোছা: আসমা খাতুন (৩১), একই এলাকার মো:আ:রশিদের ছেলে মো: হাসানুজ্জামান হাছান (২৮), মো:সাহাউদ্দিনের ছেলে মো:ওসমান গনি (২৫), আরাপপুরের মো: আ: করিমের ছেলে সালমান সাহ (২৫), কুড়িগ্রামের বড়ুঙ্গামারীর মো: রবিউল ইসলামের ছেলে মো: ছাব্বির হোসেন (২৫), ঝিনাইদহ সদরের আড়মুখের মো. নজরুল ইসলামের ছেলে মো: সাকিব (২৩) এবং মাগুরার শালিখার দেবিলার মো: নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে মো:আল আমিন হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ জানায়, জনগণের নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে।
প্রতিবেদকের নাম 



















