Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

আর্জেন্টিনার আচরণ ছিল জঘন্য’

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের আচরণ নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে ম্যাচ শেষে গাভির সঙ্গে উত্তেজনা এবং স্পেনের খেলোয়াড়রা ট্রফি উঁচিয়ে ধরার সময় আর্জেন্টাইন ফুটবলারদের পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর ম্যাচ বিশ্লেষণে জো হার্ট বলেন, ‘আজ মাঠে একজনই সত্যিকারের খেলোয়াড়সুলভ আচরণ দেখিয়েছে, আর সে হলো লিওনেল মেসি। সে স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়েছে। ম্যাচ শেষ হয়ে গেছে। আজ যা হয়েছে, তা নিয়ে আর্জেন্টিনার অভিযোগ করার কিছুই নেই। তাদের আচরণ ছিল জঘন্য।

আরও পড়ুনঃ  জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

স্পেনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেন সাবেক ম্যানচেস্টার সিটি গোলরক্ষক স্পেন পুরোপুরি এই শিরোপার যোগ্য। টুর্নামেন্টজুড়েই তারা অসাধারণ ফুটবল খেলেছে। ফাইনালেও তারা শক্ত ও লড়াকু আর্জেন্টিনাকে ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ করেছে। এই বিশ্বকাপের সেরা দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে এরই মধ্যে বিভিন্ন সাবেক ফুটবলার ও বিশ্লেষক মন্তব্য করেছেন। তবে জো হার্টের বক্তব্যে একটি বিষয় আলাদা করে উঠে এসেছে— তিনি আর্জেন্টিনার সমালোচনা করলেও অধিনায়ক লিওনেল মেসির ক্রীড়াসুলভ আচরণের প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ  আমাদের কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর নয়: ডা. শফিকুর রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

আর্জেন্টিনার আচরণ ছিল জঘন্য’

আপডেটের সময়: ০৬:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের আচরণ নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে ম্যাচ শেষে গাভির সঙ্গে উত্তেজনা এবং স্পেনের খেলোয়াড়রা ট্রফি উঁচিয়ে ধরার সময় আর্জেন্টাইন ফুটবলারদের পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর ম্যাচ বিশ্লেষণে জো হার্ট বলেন, ‘আজ মাঠে একজনই সত্যিকারের খেলোয়াড়সুলভ আচরণ দেখিয়েছে, আর সে হলো লিওনেল মেসি। সে স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়েছে। ম্যাচ শেষ হয়ে গেছে। আজ যা হয়েছে, তা নিয়ে আর্জেন্টিনার অভিযোগ করার কিছুই নেই। তাদের আচরণ ছিল জঘন্য।

আরও পড়ুনঃ  লংমার্চে ৫-৬ হাজারের বদলে যাবে এক হাজার গাড়ি: এনসিপি

স্পেনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেন সাবেক ম্যানচেস্টার সিটি গোলরক্ষক স্পেন পুরোপুরি এই শিরোপার যোগ্য। টুর্নামেন্টজুড়েই তারা অসাধারণ ফুটবল খেলেছে। ফাইনালেও তারা শক্ত ও লড়াকু আর্জেন্টিনাকে ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ করেছে। এই বিশ্বকাপের সেরা দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে এরই মধ্যে বিভিন্ন সাবেক ফুটবলার ও বিশ্লেষক মন্তব্য করেছেন। তবে জো হার্টের বক্তব্যে একটি বিষয় আলাদা করে উঠে এসেছে— তিনি আর্জেন্টিনার সমালোচনা করলেও অধিনায়ক লিওনেল মেসির ক্রীড়াসুলভ আচরণের প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ  মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি: আসিফ