Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ ধুনটে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ জামালপুরের মাদারগঞ্জে ৯৭ পিস ইয়াবাসহ তিনজন আটকের পর কারাগারে প্রেরণ আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। জামালপুরের সরিষাবাড়িতেও সারাদেশের ন্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার তাগিদ সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল কুচিয়ামোড়া টহল পুলিশের অভিযানে কুচিয়ামোড়া থেকে সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার: চোর গ্রেপ্তারে থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ​ চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

আম, কফি-অ্যাভোকাডো ও পলি নেট হাউস উদ্ভাবনী কৃষিতে তিন উদ্যোক্তাকে সম্মাননা

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ভাবনী কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার তিনজন সফল কৃষি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান কৃষিখাতে উদ্ভাবনী উদ্যোগ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং কৃষিতে বহুমুখীকরণে অসামান্য অবদানের জন্য এ সম্মাননা তুলে দেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন নীলফামারী সদরের কুন্দপুকুরের বালাপাড়ার রুমা রায়, যিনি ১২টি ভিন্ন জাতের আমের চাষের মাধ্যমে কৃষিতে বৈচিত্র্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ডিমলা উপজেলার কুটিপাড়ার সোহেল রানা, যিনি ‘পলি নেট হাউস’ প্রযুক্তির মাধ্যমে সারা বছর উন্নতমানের সবজির চারা উৎপাদন করে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা সৃষ্টি করেছেন।
এছাড়া কৈমারী ইউনিয়নের সুনগরের খাদিজা আক্তার, যিনি কফি, রাম্বুটান, অ্যাভোকাডোসহ প্রায় ২৪ প্রজাতির বিদেশি ও উচ্চমূল্যের ফলের বাগান গড়ে তুলে এ অঞ্চলে উচ্চমূল্যের ফলচাষে অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের স্বীকৃতি কৃষকদের আরও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে এবং টেকসই, আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ

আম, কফি-অ্যাভোকাডো ও পলি নেট হাউস উদ্ভাবনী কৃষিতে তিন উদ্যোক্তাকে সম্মাননা

আপডেটের সময়: ০৫:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ভাবনী কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার তিনজন সফল কৃষি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান কৃষিখাতে উদ্ভাবনী উদ্যোগ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং কৃষিতে বহুমুখীকরণে অসামান্য অবদানের জন্য এ সম্মাননা তুলে দেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন নীলফামারী সদরের কুন্দপুকুরের বালাপাড়ার রুমা রায়, যিনি ১২টি ভিন্ন জাতের আমের চাষের মাধ্যমে কৃষিতে বৈচিত্র্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ডিমলা উপজেলার কুটিপাড়ার সোহেল রানা, যিনি ‘পলি নেট হাউস’ প্রযুক্তির মাধ্যমে সারা বছর উন্নতমানের সবজির চারা উৎপাদন করে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা সৃষ্টি করেছেন।
এছাড়া কৈমারী ইউনিয়নের সুনগরের খাদিজা আক্তার, যিনি কফি, রাম্বুটান, অ্যাভোকাডোসহ প্রায় ২৪ প্রজাতির বিদেশি ও উচ্চমূল্যের ফলের বাগান গড়ে তুলে এ অঞ্চলে উচ্চমূল্যের ফলচাষে অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের স্বীকৃতি কৃষকদের আরও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে এবং টেকসই, আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৬