Dhaka ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ বিদ্যুৎ সংকটে নাগরপুর-দেলদুয়ার, মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি” ধুমেরকুটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আজহারুল ইসলাম বাবুল আর নেই পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ কুশল বিনিময় ও কর্মসূচি বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত মালিবাগে ছুরিকাঘাতে নিহত বিল্লাল তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য

২৪ ঘন্টার পর কিশোরীর মরদেহ উদ্ধার, গোসল করতে গিয়ে নিহত ২

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা (১৬) এর মরদেহ প্রায় ২৪ ঘন্টার পর বৈরচুনা কাটাবাড়ি এলাকায় উদ্ধার করেন ডুবুরি দল। জানা গেছে, সে ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ২৬ জুন শুক্রবার দুপুরে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে একজন কিশোরী ও দুইজন শিশু সহ মোট তিন জন টাঙ্গন নদীতে গোসল করতে নামেন। তারা এক সময় নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার অভিযানে একজন শিশুকে জীবিত উদ্ধার করা হলেও, নাঈম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত নাইম করনাই সরকারপাড়া গ্রামের সোহেল রানার ছেলে। আর জীবিত উদ্ধার হওয়া শিশুর নাম মাইসা (১১)। সে একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে চরম ঝুঁকিতে আয়নালেরঘাট সড়কের কালভার্ট যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

অপরপক্ষে নাফিসা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নিখোঁজ কিশোরী তার নানার বাড়ি পীরগঞ্জের করনাই সরকারপাড়া গ্রামে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে সে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে তলিয়ে যায়।
অবশেষে নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা (১৬) এর মরদেহ ২৭ জুন শনিবার বিকাল ৪টার দিকে প্রায় ২৪ ঘন্টার পর উদ্ধার করেন ডুবুরি দল। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজধানীতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

২৪ ঘন্টার পর কিশোরীর মরদেহ উদ্ধার, গোসল করতে গিয়ে নিহত ২

আপডেটের সময়: ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা (১৬) এর মরদেহ প্রায় ২৪ ঘন্টার পর বৈরচুনা কাটাবাড়ি এলাকায় উদ্ধার করেন ডুবুরি দল। জানা গেছে, সে ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ২৬ জুন শুক্রবার দুপুরে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে একজন কিশোরী ও দুইজন শিশু সহ মোট তিন জন টাঙ্গন নদীতে গোসল করতে নামেন। তারা এক সময় নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার অভিযানে একজন শিশুকে জীবিত উদ্ধার করা হলেও, নাঈম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত নাইম করনাই সরকারপাড়া গ্রামের সোহেল রানার ছেলে। আর জীবিত উদ্ধার হওয়া শিশুর নাম মাইসা (১১)। সে একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

আরও পড়ুনঃ  চিলমারীতে মাদক ব্যবসায়ীকর্তৃক মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারণার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত|

অপরপক্ষে নাফিসা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নিখোঁজ কিশোরী তার নানার বাড়ি পীরগঞ্জের করনাই সরকারপাড়া গ্রামে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে সে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে তলিয়ে যায়।
অবশেষে নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা (১৬) এর মরদেহ ২৭ জুন শনিবার বিকাল ৪টার দিকে প্রায় ২৪ ঘন্টার পর উদ্ধার করেন ডুবুরি দল। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  ঘোড়াঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও জিআর চাল বিশেষ অনুদানের চেক বিতরণ