Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি দক্ষিণ পুলিশ ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

​হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১০০ সময় দেখুন

নাজমুল ফয়েজ টুটুল, ​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
​হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
​জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা দিবসের মূল তাৎপর্য তুলে ধরেন এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
​আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি চারণ করেন। শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান তারা।
​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
​জহিরুল ইসলাম মবিন, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি, ​মোহাম্মদ রাশেদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), হোসেনপুর থানা, ​ডা. তানভির হাসান জিকু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
​মোজাহিদ ইসলাম সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ​এহসানুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ​আব্দুল আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন ও আবু বক্কর সিদ্দিক বাক্কার, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক এবং হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনসুরুল হক রবিন, ​এছাড়াও ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল হক এবং হেফাজতে ইসলামের আমীর মাওলানা আবুল কালাম, পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই স্মরণ সভায় অংশ নেন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ

​হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত

আপডেটের সময়: ০২:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নাজমুল ফয়েজ টুটুল, ​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
​হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
​জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা দিবসের মূল তাৎপর্য তুলে ধরেন এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
​আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি চারণ করেন। শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান তারা।
​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
​জহিরুল ইসলাম মবিন, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি, ​মোহাম্মদ রাশেদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), হোসেনপুর থানা, ​ডা. তানভির হাসান জিকু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
​মোজাহিদ ইসলাম সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ​এহসানুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ​আব্দুল আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন ও আবু বক্কর সিদ্দিক বাক্কার, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক এবং হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনসুরুল হক রবিন, ​এছাড়াও ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল হক এবং হেফাজতে ইসলামের আমীর মাওলানা আবুল কালাম, পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই স্মরণ সভায় অংশ নেন।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা