Dhaka ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পবায় সড়কের বেহাল দশা: বায়া-হিমালয় কোল্ড স্টোরেজ রাস্তা এখন এক ‘মরণফাঁদ’ নাটোর লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মোবাইলের অতিরিক্ত আসক্তি নেশাজাত দ্রব্যের মতোই ক্ষতিকর : আইজিপি বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে: আসিফ কুমিল্লা বিভাগ নিয়ে ধানাই-পানাই করবেন না : জামায়াত আমির লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে: শামা ওবায়েদ কুলিয়ারচরে নিম্নমানের সামগ্রী দিয়ে আরসিসি রাস্তার কাজ; শেষ হতেই ভেঙে চুরমার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে মানববন্ধন, গ্রেপ্তারদের মুক্তির দাবি

কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

আহমেদ আক্তার রানা, কুলাউড়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজার স্টেশন চৌমুহনীস্থ ব্যক্তিগত কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  মোহনপুর ও কেশরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ

শেখ মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ।

এ সময় বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা বিএনপির প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়েও স্মৃতিচারণ করেন তিনি।

আরও পড়ুনঃ  কাশিমপুরে পারিবারিক কবরস্থানে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। অন্যদিকে এম সাইফুর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  শরণখোলায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

পবায় সড়কের বেহাল দশা: বায়া-হিমালয় কোল্ড স্টোরেজ রাস্তা এখন এক ‘মরণফাঁদ’

কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

আপডেটের সময়: ০৪:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

আহমেদ আক্তার রানা, কুলাউড়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজার স্টেশন চৌমুহনীস্থ ব্যক্তিগত কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী

শেখ মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ।

এ সময় বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা বিএনপির প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়েও স্মৃতিচারণ করেন তিনি।

আরও পড়ুনঃ  দোয়ার মাহফিলের নামে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং